শিরোনাম
◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি ◈ প্রথমবারের মতো পুলিশে এএসআই পদে নিয়োগ, প্রত্যাশিত সাড়া নেই ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী: খুন-ডাকাতি কমেছে, অভিযোগের সুযোগ বাড়ায় বেড়েছে ধর্ষণ মামলা; রুমিনের পোশাকেও নেই আপত্তি ◈ সংসদে রুমিন ফারহানার পোশাক পরিধানের বিষয় নিয়ে আলোচনা ◈ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয়  বাজেট পাস, ১ জুলাই থেকে কার্যকর  ◈ খামেনির শেষকৃত্যে অংশ নিতে ২ জুলাই  ইরানে যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন ◈ মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড 

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০১৮, ০২:০৬ রাত
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০১৮, ০২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জন্মদিনে মোস্তাফিজকে আইসিসির শুভেচ্ছা

স্পাের্টস ডেস্ক : টাইগার পেসার মোস্তাফিজুর রহমানের জন্মদিন আজ। জন্মদিনে মোস্তাফিজকে শুভেচ্ছা জানিয়েছে আইসিসি। বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের ফেসবুক পেইজে মোস্তাজিুর রহমানের একটি ভিডিও আপলোড করে লিখেছে, ‘হ্যাপি বার্থডে টু দ্য ফিজ।’ ১৯৯৫ সালের ৬ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন মোস্তাফিজুর রহমান। আজ তার ২৩ বছর বয়স পূর্ণ হলো।

২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ২২ রান দিয়ে পাঁচটি উইকেট নিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে সেই ম্যাচের ভিডিও আপলোড করেছে আইসিসি।

২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মোস্তাফিজুর রহমানের। তিনি এখন পর্যন্ত ১০টি টেস্ট, ৩০টি ওয়ানডে ও ২৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এখন পর্যন্ত তিনি টেস্টে ২৬টি, ওয়ানডেতে ৫৬টি ও টি-টোয়েন্টিতে ৪৩টি উইকেট শিকার করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়