শিরোনাম
◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি ◈ প্রথমবারের মতো পুলিশে এএসআই পদে নিয়োগ, প্রত্যাশিত সাড়া নেই ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী: খুন-ডাকাতি কমেছে, অভিযোগের সুযোগ বাড়ায় বেড়েছে ধর্ষণ মামলা; রুমিনের পোশাকেও নেই আপত্তি ◈ সংসদে রুমিন ফারহানার পোশাক পরিধানের বিষয় নিয়ে আলোচনা ◈ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয়  বাজেট পাস, ১ জুলাই থেকে কার্যকর  ◈ খামেনির শেষকৃত্যে অংশ নিতে ২ জুলাই  ইরানে যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন ◈ মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড 

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০১৮, ০১:৪২ রাত
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০১৮, ০১:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ক্রিকেটারদের সংসার করা সহজ’

স্পোর্টস ডেস্ক : ৭ সেপ্টেম্বর, ২০১৮। এই দিনটিতে বিয়ের একযুগ পূর্ণ করতে যাচ্ছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। ২০০৬ সালের ৭ সেপ্টেম্বর, নড়াইলের মেয়ে সুমনা হক সুমির সঙ্গে প্রণয় থেকে পরিণয়। সেই থেকে চলছে তাদের সুখের সংসার। কখনও তৈরি হয়নি বড় ধরণের জটিলতা, নেই বিন্দুমাত্র স্ক্যান্ডাল।

ক্রিকেট মাঠের বড় দায়িত্ব সামলে কীভাবে সংসার জীবনকে সু্ন্দর রেখে চলেছেন মাশরাফী? এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে দেশের মাটিতে সবশেষ সংবাদ সম্মেলনে শেষ প্রশ্ন ছিল এটি। জবাবে দুই সন্তানের জনক মাশরাফী বলেছেন, সংসার জীবনে পারস্পরিক বোঝাপড়ার কথা।

ক্রিকেটের সঙ্গে মাশরাফী সংসার পেতেছেন দেড়যুগ আগে। সময়ের সঙ্গে দীর্ঘ হয়েছে ক্যারিয়ার। জনপ্রিয়তায় পেয়েছেন বাংলাদেশের সবচেয়ে বড় ক্রীড়া তারকার তকমা। পরিসংখ্যানে হয়েছেন বাংলাদেশের সফলতম অধিনায়ক। পারিবারিক জীবনেও সফল স্বামী-পিতা। পার করলেন এক যুগের সংসারজীবন।

দীর্ঘ পথচলা আনন্দময় হয়েছে। মাশরাফীর মতে, স্ত্রী’র সঙ্গে বন্ধন মজবুত রাখার বিষয়টি চাকুরীজীবীদের চেয়ে ক্রিকেটারদের জন্য সহজ।

‘ক্রিকেটের সাথে সংসার, আসলে যারা চাকরি করছে তারাও তো সংসার করছে। এখানে কঠিন কিছু নেই। পুরোটাই একজন আরেকজনের সাথে বোঝাপড়ার বিষয়। আমার তো মনে হয় চাকুরীজীবীদের থেকে ক্রিকেটারদের সংসার করাটা আরও সহজ।’

‘আমাদের ক্যারিয়ারে অফুরন্ত গ্যাপ থাকে, সুযোগ থাকে পরিবার নিয়ে সফর করার। এটা একজন চাকুরীজীবী বা অন্যান্য পেশায় থাকে না। এটা যুগলদের জন্য আরও ইন্টারেস্টিং, স্পোর্টস আসলে বন্ডিংটা আরও শক্ত করে।’ -চ্যানেলআই অনলাইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়