শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:৫৬ সকাল
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তান সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও

সম্পাদিত
নূর মাজিদ: দক্ষিণ এশিয়ায় কূটনৈতিক সফরের অংশ হিসেবে পাকিস্তান পৌঁছান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। বুধবার পাকিস্তানের স্থানীয় সময় দুপুর একটার কিছু সময় আগে পম্পেওকে বহনকারী বিমানটি ইসলামাবাদ বিমানবন্দরে অবতরণ করে। এই সফরে পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠক করেন পম্পেও। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নব নির্বাচিত সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা সহ আফগান যুদ্ধ ও জঙ্গিবাদ ইস্যুতে দুই দেশের মধ্যে আলোচনা হবে। এরপর ভারত সফরে যাবেন পম্পেও। পাকিস্তানে ৩০ কোটি মার্কিন ডলার অর্থ সহায়তা বাতিল ঘোষণার পরপরই দেশটি সফর করছেন পম্পেও।

এদিকে ইসলামাবাদ পৌঁছিয়ে ব্যস্ত সময় কাটান পম্পেও। সফর শুরু করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি এবং তার মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সচিবদের সঙ্গে বৈঠকের মাধ্যমে। এসময় পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ক পারস্পরিক বিশ্বাস এবং মর্যাদার ভিত্তিতে মূল্যায়নের আহ্বান জানান, যুক্তরাষ্ট্রের প্রতি। এসময় তিনি বলেন, পাকিস্তানের জাতীয় স্বার্থ রক্ষা করাই আমাদের সরকারের প্রধান দায়িত্ব। এই বৈঠকের আলোচনা নিশ্চিত করেছেন পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। তবে তিনি দ্বিপাক্ষিক আলোচনার বিস্তারিত ব্যাখ্যা করেননি। এই ব্যাপারে কুরেশি পরবর্তীতে একটি সংবাদ সম্মেলন করবেন বলেও জানান তিনি।

এদিকে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পূর্বে পম্পেও দেশটির সাংবাদিকদের জানান, দুই দেশের একত্রে কাজ করার লক্ষ্যে একটি গ্রহণযোগ্য সমাধান খুঁজতেই তিনি পাকিস্তান সফর করছেন।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খানের কার্যালয়ে তার সঙ্গে আরেকটি বৈঠকে মিলিত হন। এসময় তার সঙ্গে ছিলেন সফরসঙ্গী জয়েন্ট চীফ অব স্টাফ জেনারেল জোসেফ ড্যানফোর্ড। পাকিস্তানি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় তিনি সন্ত্রাসবাদ দমনকেই প্রধান্য দেবেন, এমনটাই সংবাদ কর্মীদের জানান পম্পেও।

সর্বশেষ পাওয়া খবরে জানা যায়, প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে আলোচনা শেষে তারা উভয়েই পাকিস্তানি সেনাপ্রধানের সঙ্গে অপর আরেক আলোচনায় অংশ নিবেন। এরপর তিনি দ্বিপাক্ষিক একটি বৈঠকে অংশ নিতে ভারতে পৌঁছবেন। সেখানে তার সফরসঙ্গী হবেন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস। ভোয়া নিউজ।

|

  • সর্বশেষ
  • জনপ্রিয়