শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:০১ রাত
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাবুলে হাক্কানি নেটওয়ার্কের ১১ সদস্য গ্রেফতার

ইমরুল শাহেদ: আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী রাজধানী কাবুলে হাক্কানি নেটওয়ার্কের ১১ জন সদস্যকে গ্রেফতার করেছে।দেশটির জাতীয় নিরাপত্তা পরিচালকের দপ্তর বুধবার এই তথ্য জানায়। হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন হাক্কানির মৃত্যুর কথা ঘোষণা দেওয়ার একদিন পরই এমন ঘোষণা দেয়া হলো।

নিরাপত্তা পরিচালকের দপ্তরের বিবৃতিতে বলা হয়, আফগান বিশেষ বাহিনীর অভিযানের সময় তাদের কাছ থেকে প্রচুর অস্ত্র-শস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।
বিবৃতিতে বলা হয়, ‘এই গ্রুপটি মূলত বোমা বিস্ফোরণের সঙ্গে জড়িত ছিল এবং কাবুলে তাদের টার্গেট ছিল সরকারি কর্মচারি ও সংখ্যালঘু নেতারা।’

এদিকে মঙ্গলবার আফগান তালেবান জানিয়েছে, জালালউদ্দিন হাক্কানি দীর্ঘদিন অসুস্থ থাকার পর সম্প্রতি মারা যান। এখন সেই দায়িত্ব গ্রহণ করেছেন হাক্কানি পুত্র সিরাজউদ্দিন। তবে জালালউদ্দিন মারা যাওয়ার কারণে এই নেটওয়ার্কের কর্মকা-ের উপর কোনো প্রভাব পড়বে কিনা তা এখনও বোঝা যাচ্ছে না।

জালালউদ্দিন হাক্কানি একজন গেরিলা নেতা হিসেবে পাদপ্রদীপের আলোয় আসেন ১৯৮০ সালের দিকে আফগানিস্তানে সোভিয়েত দখলদারিত্বের সময়। সরকারি প্রতিষ্ঠানে ভয়াবহ হামলা পরিচালনাকারী হিসেবে হাক্কানি নেটওয়ার্ক সুপরিচিত। একইসঙ্গে তারা হামলা চালাচ্ছে আফগান ও বিদেশি বাহিনীর উপর।এক্সপ্রেস ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়