শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০২:০৩ রাত
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০২:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েল থেকেই অস্ত্র কিনবেন দুতার্তে

রাশিদ রিয়াজ: ফিলিপাইনের প্রেসিডেন্ট রডরিগো দুতার্তে বলেছেন, তার দেশ ইসরায়েল থেকেই অস্ত্র কিনবে কারণ এতে কোনো বাধা নেই। ইসরায়েল সফর করছেন দুতার্তে এবং তিনি বলেছেন, জার্মানি বা চীন থেকে অস্ত্র কেনার ক্ষেত্রে বাধা আসে কিন্তু ইসরায়েল যুক্তরাষ্ট্রের ভাল বন্ধু এবং ইসরায়েল থেকে অস্ত্র কেনার ক্ষেত্রে কোনো বাধা আসবে না। তবে ইসরায়েলে ফিলিপাইনের প্রেসিডেন্টের সফরের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদও হয়েছে। টাইমস অব ইসরায়েল

দুতার্তে তার দেশে মাদক বিরোধী অভিযানে ইসরায়েলের সহায়তার জন্যে ধন্যবাদ জানান। এছাড়া গোয়েন্দা কার্যক্রমে ইসরায়েল সহায়তা করছে বলে দুতার্তে জেরুজালেমকে ধন্যবাদ জানান। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ফিলিপাইনের কাছে অস্ত্র বিক্রির ব্যাপারে আপত্তি উঠেছে। যার ফলে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশ ফিলিপাইনের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করে দিয়েছে। তবে ইসরায়েল হচ্ছে বিশ্বে শীর্ষ অস্ত্র উৎপাদনকারী দেশ এবং দেশটির উৎপাদিত অস্ত্র রফতানির ৬০ ভাগ যায় এশিয়া-প্রশান্ত মহাসাগর এলাকার দেশগুলোতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়