শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০১:৩৯ রাত
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০১:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরিয়ায় ইরানি স্থাপনায় ২ শতাধিক হামলার কথা স্বীকার ইসরায়েলের

রাশিদ রিয়াজ: ইসরায়েলের সেনাবাহিনী স্বীকার করেছে ২০১৬ সাল থেকে সিরিয়ার ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুর ওপর ২’শতাধিক হামলা চালিয়েছে তেল আবিব। সিরিয়ার সরকার দেশটিতে আইএস জঙ্গিদের দমনে ইরানের কাছে সহায়তা চাওয়ার পর তেহরান তাতে সাড়া দিয়েছে। অন্যদিকে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে যুদ্ধরত সন্ত্রাসীদের ইসরায়েল অর্থ, অস্ত্র ও চিকিৎসা সহায়তা দেয়ার কথাও স্বীকার করেছে।

ইসরায়েলের গোয়েন্দামন্ত্রী ইসরায়েল কাৎজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানান, গত দুই বছরে তার দেশ সিরিয়ার বিরুদ্ধে ২০০ বারের বেশি হামলা চালিয়েছে। তিনি জানান, সামরিক সূত্র থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে বলেই তিনি তা প্রকাশ করলেন।

টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এও বলা হয়, কাৎজ দাবি করেন, সিরিয়ার যেসব জায়গায় হামলা চালানো হয়েছে তার বেশিরভাগ জায়গায় ইরানি উপস্থিতি ছিল। তিনি আরো বলেন, ইসরায়েলের বিরুদ্ধে কাজ করার জন্য ইরান সিরিয়ার ভূখ- ব্যবহার করছে। সিরিয়া এবং ইরান দীর্ঘদিন থেকেই বলে আসছে, সিরিয়ার মাটিতে ইরানি কোনো সামরিক ঘাঁটি নেই বরং চলমান সন্ত্রাস-বিরোধী লড়াইয়ে তেহরান শুধুমাত্র সামরিক উপদেষ্টা পাঠিয়ে দামেস্ককে সহযোগিতা করছে। সিরিয়ার অনুরোধেই সামরিক পরামর্শমূলক কাজ করছে ইরান।

সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী সিরিয়া সফর করেছেন এবং দেশটিতে ইরানের সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। সিরিয়ার সঙ্গে নতুন প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিও করেছে ইরান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়