শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০১:২৮ রাত
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০১:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাজার কোটি ডলার খরচেও ফিলিস্তিনে শান্তি আসেনি: ইসরায়েলে মার্কিন রাষ্ট্রদূত

রাশিদ রিয়াজ: ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড ফ্রেইডম্যান বলেছেন, ফিলিস্তিনে ১৯৯৪ সাল থেকে আমরা ১০ বিলিয়ন ডলার খরচ করেছি কিন্তু শান্তি এক মিলিমিটার কাছেও আসেনি। যুক্তরাষ্ট্র এত বিপুল পরিমাণ অর্থ ছুড়ে ফেললেও ফিলিস্তিনে স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়নি। মার্কিন রাষ্ট্রদূত প্রেসিডেন্ট ট্রাম্প কেন ফিলিস্তিনকে দেয়া অর্থ সহায়তা বন্ধ করেছেন তার ব্যাখ্যা দিতে যেয়ে এধরনের মন্তব্য করেন। টাইমস অব ইসরায়েল

ডেভিড ফ্রেইডম্যান বলেন, জাতিসংঘের মাধ্যমে ফিলিস্তিনিদের যে সাহায্য দিচ্ছে যুক্তরাষ্ট্র তা যাতে সন্ত্রাসের কাজে ব্যবহৃত না হয় তা নিশ্চিত করা হচ্ছে। এ টাকা মার্কিন নাগরিকদের করের টাকা। এর ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে হবে।

এদিকে ইসরায়েলের সেনাবাহিনী স্বীকার করেছে, সিরিয়ায় বাশার আল আসাদ সরকার বিরোধীদের অর্থ ও অস্ত্র সহ সবধরনের সহায়তা দেয়া হচ্ছে। ২০১৬ সালে ‘অপারেশন গুড নেইবার’এর আওতায় সিরিয়ায় সরকার বিরোধিদের দেশটির সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নিয়মিতভাবে হাল্কা অস্ত্র ও বিপুল পরিমাণ নগদ অর্থ ছাড়াও এক হাজার ৫২৪ টন খাদ্য, ২৫০ টন কাপড়, নয় লাখ ৪৭ হাজার ৫২০ লিটার জ্বালানি, ২১টি জেনারেটর এবং প্রচুর পরিমাণে চিকিৎসা সরঞ্জাম দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। টাইমস অব ইসরায়েল/পারসটুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়