শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৯:০০ সকাল
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণতন্ত্র রক্ষার নামে ফেসবুককে হাতিয়ার করা হয়: জাকারবার্গ

আব্দুর রাজ্জাক: ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বলেছেন, মানুষ সৎ ও অসৎ দুই উদ্দেশেই তার প্রতিষ্ঠানকে ব্যবহার করছে। দু’পক্ষই ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ তোলে এমন মন্তব্য করে জাকারবার্গ বলেন, গণতন্ত্র রক্ষার নামেও ফেসবুককে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।

তিনি আরো বলেন, ‘একই দেশে মানুষ সরকারের বিরুদ্ধে ফেসবুক ব্যবহার করছে আবার সরকার তার নাগরিকদের বিরুদ্ধে ফেসবুক ব্যবহার করছে কিন্তু দু’পক্ষই গণতন্ত্রের দোহাই দেয়।’

জাকারবার্গ মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, ‘যখন আপনি নতুন কিছু নির্মাণ করবেন আর তা কোটি কোটি মানুষের সাথে সম্পৃক্ত হবে তখন তার ব্যবহারের মাত্রার সাথে সাথে এর ক্ষেত্র বা পরিধি বেড়ে যাবে। মানুষ এ ধরনের উদ্ভাবন থেকে উপকৃত হয় এবং উন্নতির কাজে ব্যবহার করে। আবার কিছু মানুষ তা অসৎ কাজেও ব্যবহার করে। তবে আমরা সর্বাস্থায় ভাল কাজকে প্রশস্ত করতে উদ্বুদ্ধ করি আর মন্দ কাজকে প্রশমিত করতে চেষ্টা করি। আরটি

  • সর্বশেষ
  • জনপ্রিয়