শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০১৮, ০২:৩৭ রাত
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০১৮, ০২:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনার জনপ্রিয়তা বিএনপিও বিশ্বাস করে এবং দেশের মানুষও বিশ্বাস করে

আ স ম ফিরোজ এমপি : ওয়াশিংটনভিত্তিক প্রতিষ্ঠান ইন্টার ন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আই আর আই) সঠিক তথ্য দিয়েছে। শেখ হাসিনার জনপ্রিয়তা বিএনপিও বিশ্বাস করে এবং দেশের মানুষও বিশ্বাস করে। বিগত দিনের চেয়ে আওয়ামী লীগ সাংগঠনিক দিক থেকে এখন অনেক শক্তিশালি। এই সরকার শেখ হাসিনার সরকার। শেখ হাসিনার সরকার মানেই উন্নয়নমূলক সরকার। ওয়াশিংটনভিত্তিক প্রতিষ্ঠান ইন্টার ন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটকে আমি ধন্যবাদ জানাচ্ছি।

ক্ষুধামুক্ত, দারিদ্র মুক্ত, ভিক্ষুক মুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত করার পেছনে নিরলসভাবে কাজ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই জন্য তিনি আজ মানুষের মনে জায়গা করে নিয়েছেন। শেখ হাসিনার কৃতিত্ব এই দেশে যারা বিগত দিনে প্রধানমন্ত্রী ছিলেন, তাদের কারো ছিলো না, আর ভবিষ্যতে হবে বলে মনেও করে না এই দেশের মানুষ।

শেখ হাসিনা জনপ্রিয় হবে না কেন? তিনি জল, স্থল, আকাশ জয় করেছেন। আজ সর্বস্থরে বাংলাদেশের নাম। এর পিছনে একজনেরই অবদান শেখ হাসিনা। আইআরআই আরো বলেছে, ৭০ শতাংশ তরুণ প্রজন্ম চায় শেখ হাসিনা আবারও ক্ষমতায় থাকুক। তরুণ প্রজন্মের ছেলেরা আজ আর নির্বোধ নেই। তাদের কেউ ভুলভাল বোঝাতে পারে না।

আজ তারা আধুনিক। তরুণ প্রজন্মের ছেলেরা আজ অনলাইনে শিক্ষাসহ সকল প্রকার সুবিধা পাচ্ছে। এর পিছনে একমাত্র অবদান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। পরিচিতি: চিফ হুইপ, জাতীয় সংসদ ও মুক্তিযোদ্ধা/মতামত গ্রহণ: মো.এনামুল হক এনা/সম্পাদনা: রেজাউল আহসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়