অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি : আমাদের জাতির পিতা দুটো মুক্তি চেয়েছিলেন, একটি হলো ভৌগোলিক আর একটি হলো অর্থনৈতিক। উনি ভৌগোলিক মুক্তি দিয়ে গেছেন কিন্তু স্বাধীনতাবিরোধী শক্তিরা তাঁকে হত্যা করেছে। কালের আবর্তে আল্লাহর ইচ্ছায় আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে আছেন। শেখ হাসিনা এই দেশকে অর্থনৈতিক দৈন্যতা থেকে মুক্তি দেওয়ার জন্য আরামের ঘুম হরাম করে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই দেশের মানুষের জন্য এই দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য লড়ে যাচ্ছেন দুর্বার গতিতে। যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থা দেশকে এগিয়ে নিয়ে যায়। শেখ হাসিনা পদ্মা সেতু করছেন আমার এলাকা দিয়ে।
সরকার যাদের জমি নিয়েছে, তাদের মার্কেট প্রাইসের চেয়ে তিনগুন জমির দাম দিয়েছে। আবার তাদের পুনর্বাসনও করে দিয়েছে। এমনকি তাদের আত্মনির্ভরশীল হওয়ার জন্য বিভিন্ন ট্রেনিং দিচ্ছে। পুনর্বাসন কেন্দ্রগুলোতে স্কুল করে দিয়েছে। সরকার সকল ধরনের ভাতা দিয়ে যাচ্ছে একেবারে তৃণমূল পর্যন্ত। আমাদের গ্রামে কোন ভিক্ষুক নেই। আল্লাহর রহমতে। সবাই খেয়ে পরে আছে। আমাদের টাকায় আমাদের স্বপ্নের পদ্মা সেতু হচ্ছে এটাই বড় সাফল্য এই সরকারের। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এজন্য তার জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
পরিচিতি: সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ/মতামত গ্রহণ: মো.এনামুল হক এনা/সম্পাদনা: রেজাউল আহসান