শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০১৮, ০২:৩৫ রাত
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০১৮, ০২:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারই আস্থাহীনতার পরিবেশ সৃষ্টি করেছে

মোয়াজ্জেম হোসেন আলাল : বাস চলাচল বন্ধের জন্য একমাত্র সরকার দায়ী। এই সরকার এক দিক দিয়ে জনগণের জন্য নিরাপদ সড়ক দিতে পারে না, আবার সড়কে নিরাপদ যানবাহন চালাতে পারে না। সরকারের আর মাত্র ৫৭ দিন আছে। এই ৫৭ দিনে সরকার নিরাপদ সড়কের কোন ব্যবস্থা করতে পারবে না।

গত ১০ বছর ধরে যে সরকার নিরাপদ সড়ক দিতে পারে নাই, এখন ৫৭ দিনে নিরাপদ সড়ক দিতে পারবে তা কেউ বিশ্বাস করে না। ছাত্ররা বলে দিয়েছে এ সরকারকে বিশ্বাস করা যায় না। সরকার কথা দিয়ে কথা রাখে না। সরকার প্রতিহিংসা পরায়ন। সরকার রাগ ও আক্রোশ নিয়ে রাষ্ট্র পরিচালনা করছে। এই সরকারের অধীনে শুধু সড়ক না খোদ রাষ্ট্র ও জনগণ নিরাপদ নয়।

এখনকার সংকট হচ্ছে সরকারের প্রতি আস্থার অভাব, সড়কে নৈরাজ্য দূরীকরণে সরকারের আন্তরিকতা নিয়ে সন্দেহ । তবে আন্দোলনকারী ও দেশের বিপুলসংখ্যক মানুষ একটা দাবি করছেন, যা এখনই পূরণ সম্ভবÑসেটা নৌমন্ত্রী শাজাহান খানের পদত্যাগ। সড়ক পরিবহনের নৈরাজ্যে তার কী ভূমিকা, তা দেশের সবাই জানেন। সড়কে হত্যাকা-ের জন্য ফাঁসির আদেশ পাওয়া চালকের শাস্তির বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছিলেন। এটি একটি সফল আন্দোলন, যা তিনি নির্দ্বিধায় লিখেছেন মন্ত্রী হিসেবে তার নিজের জীবন বৃত্তান্তে। সরকার তার মুনাফেকী আচরণ পরিহার করে যদি সকলকে আস্থায় আনতে চায় তাহলে সরকারের উচিত শুরুতেই মন্ত্রীকে পদত্যাগ করিয়ে সঙ্গে সঙ্গে অন্যান্য ওয়াদা পালনে সক্রিয় হওয়া । জনগণ মনে করে চলমান সংকট এবং গণদুর্ভোগ নিরসনের জন্য সরকারকে পদত্যাগ করে নতুন নির্বাচন ঘোষণা করতে হবে।

পরিচিতি: যুগ্ম মহাসচিব, বিএনপি/মতামত গ্রহণ: নৌশিন আহম্মেদ মনিরা/সম্পাদনা: রেজাউল আহসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়