শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০১৮, ০২:৩৭ রাত
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০১৮, ০২:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জলবায়ু পরিবর্তনের ফলে হুমকির মুখে বলিভিয়ার আদিবাসীদের সংস্কৃতি

লিহান লিমা: জলবায়ু পরিবর্তনের ফলে হুমকির মুখে পড়েছে বলিভিয়ার আদিবাসীদের সংস্কৃতি। বলিভিয়ায় তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ায় শুকিয়ে যাওয়ার পথে দেশটির দ্বিতীয় বৃহত্তম লেক। যার ওপর নির্ভরশীল দেশটির আদিবাসী সম্প্রদায়। জীবনধারণের জন্য এখন নতুন পথের সন্ধান খুঁজছে তারা।

আদিবাসী উরু গোষ্ঠি হাজার বছর ধরে পোপো লেকের পাশে বসবাস করছে। ঔপনৈবেশবাদ, হস্তক্ষেপ এবং আধুনিকায়নের মত হুমকির সঙ্গে লড়াই করে এতদিন নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছিল তারা। তবে জলবায়ু পরিবর্তনের মত প্রাকৃতিক হুমকি এখন তাদের অস্তিত্বের জন্য ভয়াবহ সংকট ডেকে এনেছে।

স্থানীয় অধিবাসী ইভারিতসা ফ্লোরেস বলেন, পপো লেখে অনেক বড় বড় মাছ পাওয়া যেত, আমরা কখনো ভাবি নি এটি শুকিয়ে যাবে। দেশটির তাপমাত্রা ৪৮.২ ডিগ্রী ফারেনহাইট পর্যন্ত বৃদ্ধি পাওয়া লেকটি শুকানোর অন্যতম কারণ। তাই নিজেদের সংস্কৃতি টিকিয়ে রাখতে নতুন পথের সন্ধান করছে উরু গোষ্ঠি। অনেকেই এলাকা ছেড়ে কাজের সন্ধানে বের হয়েছে, অনেকে প্রত্যাশা করছে আবার ফিরে আসার। তবে বিজ্ঞানীরা বলছেন, যদি কিছু পানি আবার ফিরেও আসে, ইকো-সিস্টেম ফিরবে না। ডেকান ক্রোনিকেলস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়