শিরোনাম
◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু ◈ ভোটার তালিকা হালনাগাদ ২০২৬: খসড়া প্রকাশ ৫ নভেম্বর, চূড়ান্ত তালিকা ২৫ নভেম্বর ◈ সৌদি আরবের আইনে সাজা হলে সরকারের কিছু করার থাকে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী ◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট

প্রকাশিত : ৩১ জুলাই, ২০১৮, ১২:৩৬ দুপুর
আপডেট : ৩১ জুলাই, ২০১৮, ১২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের সঙ্গে বহুমাত্রিক সম্পর্ক চায় ইরান

রাশিদ রিয়াজ : পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মেহদি হোনারদুস্ত নির্বাচনে তেহরিকে ইনসাফ দল বা পিটিআই’র বিজয়ে সংগঠনটির চেয়ারম্যান ইমরান খানকে অভিনন্দন জানিয়ে বলেছেন, ইসলামাবাদের সঙ্গে তেহরান শক্তিশালী বহুমাত্রিক সম্পর্ক চায়। সোমবার এক বার্তায় মেহদি হোনারদুস্ত বলেন, পাকিস্তানের জনগণ যে বিপুল সংখ্যায় ভোটাধিকার প্রয়োগ করেছে তাতে দেশটির গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী হবে। তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে সবক্ষেত্রে ইরান সম্পর্ক জোরদার করতে করতে আগ্রহী।
মেহদি হোনারদুস্ত তার বার্তায় ইমরান খানের জন্য সফলতা কামনা করেন। ইমরান খানের নেতৃত্বাধীন সরকার পাকিস্তানের জনগণকে স্থিতিশীল, গণতান্ত্রিক ও সমৃদ্ধ দেশ উপহার দেবে বলেও তিনি আশা করেন।

গত ২৫ জুলাই পাকিস্তানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সে নির্বাচনে ইমরান খানের পিটিআই ১১৫টি আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে। পার্সটুডে

  • সর্বশেষ