শিরোনাম
◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫, ০৭:২৪ বিকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের সুপ্রিম কোর্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ১২, স্থগিত শুনানি কার্যক্রম

পাকিস্তানের সুপ্রিম কোর্টে গ্যাস সিলিন্ডার এবং এসি প্ল্যান্টে বিস্ফোরণের জেরে অন্তত ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৪ নভেম্বর) স্থানীয় সময় ১০টা ৫৫ মিনিটে দেশটির রাজধানীতে অবস্থিত সুপ্রিম কোর্ট ভবনের বেসমেন্টে এই গ্যাস বিস্ফোরণ ঘটে।

ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক আলী নাসির রিজভির বরাত দিয়ে পাকিস্তানি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, মূল বিস্ফোরণটি ঘটেছে সুপ্রিম কোর্ট ভবনের বেসমেন্টে অবস্থিত একটি ক্যান্টিনে। এদিকে সুপ্রিম কোর্টের সেন্ট্রাল এসি সিস্টেমের প্ল্যান্ট ওই ক্যান্টিনের সংলগ্ন। বিস্ফোরণ যখন ঘটে সে সময় সেই প্ল্যাটে মেরামতের কাজ চলছিল। সিলিন্ডার বিস্ফোরণের ধাক্কা এবং আগুনে সেই প্ল্যান্টেও বিস্ফোরণ ঘটে।

সৈয়দ আলী নাসির রিজভী বলেন, ‘সকাল ১০:৫৫ মিনিটের দিকে সুপ্রিম কোর্ট ভবনের বেসমেন্টে অবস্থিত একটি ক্যান্টিনে গ্যাস বিস্ফোরণ ঘটে।’

advertisement

তিনি বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে যে বেসমেন্টে অবস্থিত ক্যান্টিন এবং একটি চা ঘরে গত তিন দিন ধরে গ্যাস লিকেজ হওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছিল। সুপ্রিম কোর্টে কর্মরত প্লাম্বার এবং টেকনিশিয়ানরা সেগুলি খতিয়ে দেখছেন।’

তিনি আরও জানান, আহত ১২ জনের মধ্যে নয়জনকে পলিক্লিনিক হাসপাতালে এবং তিনজনকে পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (পিমস) ভর্তি করা হয়েছে। 

আইজি রিজভী আরও বলেন, আহতদের মধ্যে দুজনের অবস্থা ‘গুরুতর’, যাদের ৮০ শতাংশ এবং ৩০ শতাংশই পুড়ে গিয়েছে। বাকিরা সামান্য আঘাত পেয়েছেন, যার বেশিরভাগই পোড়া। 

সুপ্রিম কোর্টের একটি সূত্র জানিয়েছে, বিস্ফোরণ ঘটার পর মঙ্গলবার সব মামলার শুনানি স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট। আগামীকাল বুধবার থেকে ফের কার্যক্রম শুরু হবে সর্বোচ্চ আদালতে।

  • সর্বশেষ