শিরোনাম
◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি ◈ ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, এর ফল উল্টো হতে পারে

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৬, ০৭:৩৪ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে বিদেশি ওয়ান শুটারসহ অস্ত্রধারী গ্রেপ্তার

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর শহরের গুহলক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি ওয়ান শুটার গানসহ মো. শাহিন মোল্লা (৩৩) নামে এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। র‌্যাবের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তার নিজ বসতবাড়ির শয়নকক্ষ থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়।

র‌্যাব-১০ সূত্রে জানা গেছে, শনিবার (২ আগস্ট) দিবাগত রাত ৪টার দিকে শহরের গুহলক্ষীপুর এলাকার ২ নম্বর কুটিবাড়ীর লাশকাটা ঘর সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-১০। এ সময় শাহিন মোল্লার বসতবাড়ির শয়নকক্ষে তল্লাশি চালিয়ে একটি বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাহিন মোল্লা গুহলক্ষীপুর এলাকার ২ নম্বর কুটিবাড়ী এলাকার মো. তারা মোল্লা ছেলে। র‌্যাব জানিয়েছে, শাহিনের বিরুদ্ধে এর আগে মাদক ও চুরির অভিযোগে মোট তিনটি মামলা রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রটি কীভাবে তার কাছে এসেছে, এর উৎস কোথায় এবং এটি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়েছে কি না—এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।

এ বিষয়ে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার এবং একজন অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার, অস্ত্রের উৎস শনাক্ত এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ধারাবাহিকভাবে চলমান রয়েছে।"

তিনি আরও বলেন, "অপরাধ দমনে র‌্যাব সবসময়ই জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। অবৈধ অস্ত্রের বিস্তার রোধ এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।"

  • সর্বশেষ