শিরোনাম
◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৬, ১০:৫২ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

যারা যুক্তরাষ্ট্রকে রক্ষায় ঢাল হিসাবে ব্যবহৃত হবে তারা যুদ্ধের আগুনে পুড়ে যাবে: ইরানের হুঁশিয়ারি

আন্তর্জা‌তিক ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের খাতাম আল-আম্বিয়া (সা.) সদর দপ্তরের কমান্ডার সতর্ক করে বলেছেন, যে দেশ নিজেকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষার ঢাল হিসেবে ব্যবহার করতে দেবে, সে যুদ্ধের আগুনে পুড়ে যাবে।

 শনিবার এক বার্তায় মেজর জেনারেল আব্দুল্লাহি বলেন, যুক্তরাষ্ট্র ক্রমবর্ধমান গতিতে এই অঞ্চলে যুদ্ধের আগুন আরও বিস্তৃত করার চেষ্টা করছে। তাঁর মতে, এটি পুরো অঞ্চলে অবৈধ আধিপত্য ও প্রভাব বিস্তারের একটি বিপজ্জনক কৌশলের অংশ।--- সূত্র, পার্সটু‌ডে

তিনি আরও বলেন, সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্র দেখিয়েছে যে, তাদের কথিত লক্ষ্য অর্জনের জন্য মুসলিম দেশগুলোর স্বার্থ ও সম্পদের বিরুদ্ধে ধ্বংসাত্মক পদক্ষেপ নিতেও তারা পিছপা হয় না।

আব্দুল্লাহির দাবি, এ অঞ্চলের মুসলিম দেশগুলোর বোঝা উচিত, যুক্তরাষ্ট্র তাদের অর্থ, সম্পদ, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও কৌশলগত সম্পদকে নিজেদের দুর্বল সেনাবাহিনীর প্রতিরক্ষামূলক ঢাল হিসেবে ব্যবহার করছে। একই সঙ্গে এগুলো ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা সক্ষমতা জোরদার করতেও কাজে লাগানো হচ্ছে।

তিনি আরও বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান, তাদের সশস্ত্র বাহিনী এবং প্রতিরোধ যোদ্ধারা প্রমাণ করেছে যে, মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য আগের মতো নেই। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কৌশল বাস্তবায়নে ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন মুসলিম দেশগুলোর ভূখণ্ডকে ব্যবহার করে যুদ্ধ পরিচালনা করছে এবং এর ব্যয় ওই দেশগুলোর ওপর চাপিয়ে দিচ্ছে।

বার্তার শেষে মেজর জেনারেল আব্দুল্লাহি বলেন, মুসলিম দেশগুলোর উচিত যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সহযোগিতার বিষয়টি পুনর্বিবেচনা করা। অন্যথায়, যে দেশ নিজেকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষার ঢাল হিসেবে ব্যবহার করতে দেবে, সে যুদ্ধের আগুনে পুড়ে যাবে।

  • সর্বশেষ