শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৬, ১০:৪৭ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

হরমুজ প্রণালি খুলে দেওয়ার শর্তে হামলা বাতিলের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নজিরবিহীন সামরিক শক্তি প্রয়োগের জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল। তবে ইরান এবং মধ্যপ্রাচ্যের অন্য কয়েকটি দেশ সমঝোতার অনুরোধ জানালে সামরিক হামলা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে নিজের বিবৃতিতে ট্রাম্প লেখেন, প্রস্তাবিত সমঝোতার আওতায় হরমুজ প্রণালি অবিলম্বে, সম্পূর্ণ এবং সর্বাত্মকভাবে উন্মুক্ত করা হবে। পাশাপাশি ইরানের পরমাণু কর্মসূচি থেকে উদ্ভূত হুমকিরও অবসান ঘটানো হবে।

তিনি আরো জানান, বিশ্ব শান্তি, স্থিতিশীলতা এবং একটি সফল ও সমৃদ্ধ ইরানের ভবিষ্যতের স্বার্থে তিনি সম্ভাব্য হামলা বাতিল করতে সম্মত হয়েছেন।

তবে এটি দ্রুত একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর ওপর নির্ভরশীল। ডোনাল্ড ট্রাম্প বলেন, ইসরায়েল এই অঙ্গীকারে আমার সঙ্গে যোগ দিচ্ছে। সবাই মিলে কাজটি সম্পন্ন করুন। এই বিষয়ে আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ!

  • সর্বশেষ