শিরোনাম
◈ সমঝোতার বাস্তবায়ন শুরু, ইরানের বন্দর অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিনিয়োগ ও বাণিজ্য বাড়ানোর আশাবাদ ব্রিটিশ হাইকমিশনারের ◈ শুক্রবার অ‌স্ট্রেলিয়ার বিরু‌দ্ধে সিরিজ বাঁচানোর লড়াইয়ে নাম‌ছে বাংলাদেশ ◈ ঋণখেলাপি ইস্যুতে সংসদে তুমুল বিতর্ক: ‘এখানে কেউ ঋণখেলাপি নন’: স্বরাষ্ট্রমন্ত্রী, ‘তাহলে কোথায় বলব?’: নাহিদ ◈ দেশে ফেরানো ঠেকাতে যে নতুন পথ অবলম্বন করলেন বেনজীর! ◈ ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’, ‘দিগন্ত’ নামকরণ বিতর্কের মধ্যেই বগুড়ার ৪ নতুন ইউনিয়নে প্রশাসক নিয়োগ ◈ সাবেক প্রতিমন্ত্রী বিএনপি নেতা হারুন অর রশিদ আর নেই ◈ বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের প্রভাব বিস্তারের অভিযোগ ইসরায়েলের ◈ বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের ◈ রেকর্ড মুনাফার পরও পুরো ব্যাংক খাতে লোকসান দেড় লাখ কোটি টাকা: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫, ০৭:৩৪ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগানিস্তানে ভূমিকম্পে কেঁপে উঠল মাজার-ই-শরীফ, ক্ষতিগ্রস্ত ‘হযরত আলীর মাজার’ খ্যাত নীল মসজিদ

উত্তর আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ২০ জনে দাঁড়িয়েছে এবং প্রায় ৩২০ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একইসঙ্গে ভয়াবহ ভূমিকম্পে আফগানিস্তানের মাজার-ই-শরীফ বা নীল মসজিদটি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ইউএস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) তথ্য মতে, স্থানীয় সময় সোমবার (৩ নভেম্বর) রাত ১২টা ৫৯ মিনিটে ৬ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়, এখানে খলিফা হযরত আলী (রাঃ)-এর কবর রয়েছে বলে দাবি করা হয়। যদিও ঐতিহাসিক দলিল বলে হযরত আলীকে ইরাকের নাজাফে কবরস্থ করা হয়েছে। আততায়ীর তলোয়ারের আঘাতে ইরাকের কুফায় মৃত্যু হওয়ার পর তাকে নাজাফে নিয়ে কবর দেওয়া হয়।

তবে আফগানিস্তানের স্থানীয়রা দাবি করে থাকেন, শত্রুর হাত থেকে হযরত আলীর মরদেহকে রক্ষায় গোপনে সেটি খোরাসানে (আফগানিস্তান) আনা হয় এবং বর্তমান মাজার-ই-শরীফ নামে পরিচিত স্থানটিতে সমাহিত করা হয়। যদিও এই দাবির পক্ষে শক্তিশালী কোনো প্রমাণ নেই।

ক্ষতিগ্রস্ত এলাকায় এখন ব্যাপক উদ্ধার অভিযান চালানো হচ্ছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, ধ্বংসস্তূপের নিচ থেকে এক মেয়ে শিশুকে টেনে বের করা হচ্ছে। জীবিত থাকলেও শিশুটি মারাত্মক আহত হয়েছে।

মাজার-ই-শরীফের রাহিমা নামে এক নারী সংবাদমাধ্যমকে বলেন, ভূমিকম্প আঘাত হানার পর আমার পরিবার ভয়ার্ত অবস্থায় ঘুম থেকে জেগে ওঠে। আমার মেয়ে চিৎকার করতে করতে নিচে নামে। আমার জীবনে আমি এমন শক্তিশালী ভূমিকম্প অনুভব করিনি। আমার বাড়ি কংক্রিটের, তাই কিছু হয়নি। কিন্তু যাদের বাড়ি মাটির, সেগুলো অক্ষত আছে কি না আমি জানি না।

সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়