শিরোনাম
◈ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত অন্তত ১২, রেল যোগাযোগ বন্ধ ◈ মহাকাশেও ধাক্কা, নতুন সংকটে যুক্তরাষ্ট্র ◈ রাস্তায় পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী ◈ ঈদের পর বড় তিন চ্যালেঞ্জের সামনে নতুন সরকার ◈ ঐক্যবদ্ধভাবে প্রিয় দেশকে এগিয়ে নিতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন করে ইসরায়েলে মিসাইল ছুড়েছে ইরান ◈ যুদ্ধ, ভিসা জটিলতা ও ফ্লাইট বাতিল—তিন দিকের চাপে শ্রমবাজার ◈ বিশ্ব পানি দিবস আজ: নিরাপদ পানি পাচ্ছে না দেশের প্রায় ১০ কোটি মানুষ ◈ বিশাল সিঙ্কহোলের দাপটে আতঙ্কে তুরস্কের কৃষকরা, বিপর্যস্ত কৃষিজমি, ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ভয় ◈ প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

প্রকাশিত : ২৭ জুলাই, ২০১৮, ০৪:২০ সকাল
আপডেট : ২৭ জুলাই, ২০১৮, ০৪:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লড়াই করেও জিততে পারলো না বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : ১৯ আগস্ট জাকার্তায় শুরু হবে এশিয়ান গেমস হকি টুর্নামেন্ট। সে লড়াইয়ে নামার আগে দক্ষিণ কোরিয়াতে পাঁচ ম্যাচের সিরিজ খেলতে গেছে বাংলাদেশ হকি দল। আজ বৃহস্পতিবার প্রথম ম্যাচে স্বাগতিকদের বিরুদ্ধে দারুন খেলেও ৩-২ গোলে হেরেছে মিলন ও জিমিরা।

বিশ্ব হকির র‌্যাঙ্কিংয়ে দক্ষিণ কোরিয়া ১৪ নম্বরে। আর বাংলাদেশ আছে ৩১তম স্থানে। জিনচিওন সিটির ম্যাচে এশিয়ার অন্যতম শক্তিশালী দলের বিপক্ষে খেলতে নেমে প্রথম কোয়ার্টারে বাংলাদেশ নিজেদের পোস্টে কোনও গোল দিতে দেয়নি। তবে দ্বিতীয়ার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়তে হয় সফরকারীদের। যদিও তৃতীয় কোয়ার্টারে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ, ফরোয়ার্ড মিলন হোসেন আক্রমণ থেকে গোল করে ব্যবধান ২-১ করেন।

খানিক পর আবার স্বাগতিকরা ব্যবধান বাড়িয়ে নেয় ৩-১-এ। শেষ কোয়ার্টারে রাসেল মাহমুদ জিমি আক্রমণ থেকে ৩-২ ব্যবধান করে বাংলাদেশকে ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত হার ঠেকাতে পারেনি। হার দিয়েই শুরু হলো হকি দলের দক্ষিণ কোরিয়া মিশন। শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়