শিরোনাম
◈ ‎‎রাজধানীর মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ (ভিডিও) ◈ স্বামীকে তালাক দিতে পারবেন স্ত্রীও, জেনে নিন আইনে যেসব কারণে বিবাহবিচ্ছেদ করা যায় ◈ ফিরছে অর্থনৈতিক সম্ভাবনা: দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্র চালুর উদ্যোগ, নতুন আশায় ভাটি অঞ্চলের মানুষ ◈ সফটওয়্যার জটিলতা ও বকেয়া বিলের কারণে ১০ দিন ধরে বন্ধ স্মার্ট এনআইডি ছাপা, অপেক্ষায় সাড়ে ৫ কোটি ভোটার ◈ যুক্তরাষ্ট্রের ডিএফসির ঋণ ও বিনিয়োগ সহায়তা পাওয়ার যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ ◈ এমপিদের উদ্দেশে স্পিকারের বক্তব্য মুগ্ধ হয়ে শুনল পুরো সংসদ (ভিডিও) ◈ আপনাকে বলা ছাড়া এই জাতি সমাধান পায় না, এটা আপনার দূর্ভাগ্য: সংসদে প্রধানমন্ত্রীকে মনিরুল হক চৌধুরী(ভিডিও) ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু, পরীক্ষামূলকভাবে প্রথম ইউনিট থেকে মঙ্গলবার গ্রিডে যাবে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ ◈ সরকারি কেনাকাটায় দেশীয় পণ্য ও নারী-ক্ষুদ্র উদ্যোক্তাদের অগ্রাধিকার দিয়ে আইন পাস ◈ রাজউকের আদলে বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে সংসদে বিল পাস

প্রকাশিত : ২৫ জুলাই, ২০১৮, ০২:৩২ রাত
আপডেট : ২৫ জুলাই, ২০১৮, ০২:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোটের অধিকার না দিলে আন্দোলন থামাতে পারবে না সরকার: চরমোনাই পীর

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর: ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন সরকারী যদি বরিশাল, সিলেট, রাজশাহী সিটি নির্বাচন ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীন ভাবে ভোটাধিকারের সুযোগ না দেয় তা হলে আন্দোলনের গতি থামাতে পারবে না সরকার। ভোট ডাকাতি বাংলার মানুষ মেনে নেবে না।

তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ৪৬ বছরে বাংলাদেশ দূর্নীতিতে ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে। বিগত ও বর্তমান সরকারের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, তারা দেশের মধ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারেনি বরং আইনের চেয়ারে বসে বেআইনি কথা বলছে।

সংবাদপত্র দেখলে দেখা যায় খুন, অপহরণ, ধর্ষণ, নির্যাতন, চাঁদাবাজিসহ নৈরাজ্য প্রতিনিয়ত ঘটেই চলেছে। সাধারণ মানুষের নিরাপত্তা বলতে কিছুই নেই। একমাত্র সমাধান আল্লাহর কোরআন। কোরআন আইন ব্যাতিরেকে মানব রচিত আইন দ্বারা দেশ পরিচালনা করা হচ্ছে। দেশে কোরআনের আইন বাস্তবায়ন ছাড়া ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব হয়।

মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুর শহরের লিল্লাহ জামে মসজিদের প্রাঙ্গণে ইসলামী সাশনতন্ত্র আন্দোলন জেলা শাখা কর্তৃক আয়োজিত জনসভায় এসব কথা বলেন।
জেলা শাখার সভাপতি ক্যাপ্টেন (অবঃ) মো. ইব্রাহিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আশরাফ আলী খোকন, ইসলামী যুব আন্দোলন সেক্রেটারী মাওঃ নেসার উদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সহ-সভাপতি শেখ মুহাম্মদ সাইফুল ইসলাম, আগামী জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ আসনের প্রার্থী আল্লামা খালেদ সাইফুল্লাহ, লক্ষ্মীপুর-১ আসনের প্রার্থী ডা. মো. রফিকুল ইসলাম, লক্ষ্মীপুর-২ আসনের প্রার্থী শাহাজাহান সিরাজ, ইসলামী সাশনতন্ত্র আন্দোলন জেলা শাখার সেক্রেটারী মাওঃ মহি উদ্দিন, যুব আন্দোলন জেলা শাখা সভাপতি আ.হ ম নোমান সিরাজী, শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি মো. ইমরান হোসাইন প্রমুখ।

  • সর্বশেষ