শিরোনাম
◈ মহাকাশে রহস্যময় গ্রহাণুর অস্বাভাবিক গতি, ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না বিজ্ঞানীরা! ◈ ফার্মগেট থেকে ঢাবি-জবি, রাজধানীতে বাসে আগুন ও ককটেল হামলার ঘটনায় উদ্বেগ; মেট্রো স্টেশনেও আতঙ্ক ◈ শত কোটি টাকার ঋণে বিপাকে অনন্ত জলিল, ২২৬ কোটি টাকা আদায়ে ব্যাংকের আইনি নোটিশ ◈ নালিশ করায় বাড়িতে ঢুকে ছাত্রীকে কুপিয়ে জখম করল সহপাঠী, সিসিটিভিতে চাঞ্চল্যকর দৃশ্য ◈ টিকিট বিক্রির পৌনে সাতশ কোটি টাকা আয় হিসেবে দেখায়নি মেট্রোরেল!(ভিডিও) ◈ পাকিস্তানের রাওয়াল পি‌ন্ডি‌তে নারী সংবাদ উপস্থাপককে গুলি করে হত্যা ◈ মালয়েশিয়াকে ২০৫ রা‌নে হা‌রি‌য়ে যুব এশিয়া কা‌পের সে‌মিফাইনা‌লে বাংলা‌দেশ ◈ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের বিল উত্থাপন সংসদে ◈ সরকারি ক্রয়, ভ্যাট ও সৌরবিদ্যুৎ খাতে বড় পরিবর্তন, সংসদে উঠল তিন অধ্যাদেশ ◈ নিজের টাকা ছাড়াই সৌরবিদ্যুৎ ব্যবহারের সুযোগ, নতুন অধ্যাদেশ জারি সরকারের

প্রকাশিত : ১৫ জুন, ২০১৮, ১০:৫২ দুপুর
আপডেট : ১৫ জুন, ২০১৮, ১০:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রাইভেটকারে তরুণীকে ধর্ষণের ঘটনায় রনি কারাগারে

ডেস্ক রিপোর্ট  : প্রাইভেট কারে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার রনিরাজধানীর কলেজ গেট এলাকায় প্রাইভেট কারে এক তরুণীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মাহমুদুল হক ওরফে রনিকে (৩২) তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার (১৫জুন) ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক দেবব্রত বিশ্বাস কারাগারে পাঠানোর আদেশ এ দেন। সাধরণ নিবন্ধন কর্মকর্তা জাহিদুল ইসলাম (জিআরও) এই তথ্য জানান।

জিআরও বলেন, ‘শুক্রবার তিনদিনের রিমান্ড শেষে রনিকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার( উপ-রিদর্শক) মিনহাজ উদ্দিন।’

এর আগে ১১জুন শেরেবাংলা থানার মামলার তদন্তকারী কর্মকর্তা সাত দিনের রিমান্ডের আবেদন করলে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত শনিবার রাতে দুই তরুণী কলেজ গেট এলাকায় মাহমুদুল হকের গাড়ি (ঢাকা মেট্রো-গ ২৯-৫৪১৪) থামিয়ে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার অনুরোধ করেন। ওই সময় গাড়ি চালাচ্ছিলেন মাহমুদুলের ব্যক্তিগত গাড়িচালক। কিছুদূর যাওয়ার পর এক তরুণীকে শিশুমেলা এলাকায় নামিয়ে দেওয়া হয়। গাড়িতে থাকা আরেকজনকে ধর্ষণ করেন মাহমুদুল। একপর্যায়ে রাস্তায় থাকা লোকজন ঘটনা টের পেয়ে গাড়ি থামিয়ে চালক ও মাহমুদুলকে গণপিটুনি দেয়। গণপিটুনির ওই ভিডিও ফেসবুকে ভাইরাল হয়।ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, রাস্তায় থাকা লোকজন মাহমুদুলের গাড়ি আটক করে। এ সময় চালক ও মাহমুদুলকে পিটুনি দেওয়া হচ্ছিল।

এদিকে ধর্ষণের শিকার ওই তরুণী শেরেবাংলা নগর থানায় রবিবার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমনআইন ২০০০ (সংশোধন ২০০৩) এ ৭/৩০/৯(১) ধারায় অপহরণসহ জোরপূর্বক ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ