শিরোনাম
◈ আওয়ামী লীগের অফিস খোলার বিষয়টি আইনগতভাবে দেখা হবে: মির্জা ফখরুল ইসলাম (ভিডিও) ◈ ডোনাল্ড ট্রাম্পের প্রতি ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি: ইরান ইস্যুতে আইন হাতে তুলে নেবেন না ◈ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান ◈ ৯ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর এপিএস হলেন যারা ◈ নীরব জোনে তীব্র শব্দসন্ত্রাস: শাহবাগসহ ঢাকাজুড়ে বাড়ছে শব্দদূষণ, ঝুঁকিতে জনস্বাস্থ্য ◈ ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ করেছে সরকার ◈ তাজুল ইসলামকে সরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ◈ কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ? যা জানাগেল ◈ ৪৫ হাজার কোটি টাকা বিদ্যুতে  বকেয়া, দেউলিয়া পরিস্থিতি বলছেন নতুন মন্ত্রী ◈ চাঙ্গা হচ্ছে কূটনৈতিক মিশনগুলো

প্রকাশিত : ০৩ জুন, ২০১৮, ০৪:৩৩ সকাল
আপডেট : ০৩ জুন, ২০১৮, ০৪:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে ইয়াবা ব্যবসায়ীদের বাড়িতে পুলিশের অভিযান, আটক ১

ফরহাদ আমিন, টেকনাফ (কক্সবাজার): দেশব্যাপী মাদক বিরোধী অভিযান শুরুর পর টেকনাফের শীর্ষ ইয়াবা ব্যবসায়ীরা আত্নগোপনে চলে গেছে আগেই। শীর্ষ ইয়াবা ব্যবসায়ীদের অনেকে সীমান্ত অতিক্রম করে পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে, আবার কেউ ভারতে, অনেকের দুবাই সৌদিআরব গমনের খবর পাওয়া গেছে।

এমনকি চুনোপুটিরাও গা ঢাকা দিয়ে পাহাড়ে জঙ্গলে অথবা ফিশিং বোটে সাগর নদীতে আত্নগোপন করেছে। এর মাঝেই ২ জুন শনিবার বিকালে টেকনাফ থানা পুলিশ গোপন সূত্রে জানতে পারে, টেকনাফ মৌলভী পাড়ার ইয়াবা ব্যবসায়ীরা কয়েক বাড়িতে অবস্থান করছেন মর্মে দেরী না করেই ওসি রনজিত কুমার বড়ুয়ার নেতৃত্বে একদল পুলিশ শনিবার বেলা ৩টার দিকে তড়িৎ অভিযান চালান টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়া এলাকার কালা মিয়ার ছেলে শীর্ষ ইয়াবা ব্যবসায়ী মো. আলী, আবুল কালাম ও জাফর আলমের বাড়িতে অভিযান পরিচালনা করেন। কিন্তু পুলিশের নিস্ফল অভিযান।

এসময় বাড়িতে পাওয়া যায়নি কাউকে। ইয়াবা ব্যবসায়ীদের বিলাস বহুল বাড়ি গুলো ছিল তালাবদ্ধ। এসময় এক বাড়ি থেকে রাশেদ নামে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে পুলিশ।

ওসি রনজিত বড়-য়ার নেতৃত্বে থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম, এসআই মাহির উদ্দিন খাঁন, বিবেকনান্দ, সাইদুল ইসলাম, তাপস ও সাইফুল ইসলামসহ ৫০ সদস্যের পুলিশের টিম মাদক বিরোধী এ অভিযান পরিচালনা করেন।

টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়-য়া জানান, তালিকাভুক্ত শীর্ষ ইয়াবা ব্যবসায়ীরা বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়েছে। এসময় শীর্ষ ইয়াবা ব্যবসায়ীদের পাওয়া না গেলেও এলাকার সাধারন মানুষ এ অভিযানকে সাধুবাদ জানিয়েছে। মাদক নির্মুল না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়