শিরোনাম
◈ বৈশ্বিক চ্যালেঞ্জেও পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি, আয় ১০.৫৮ বিলিয়ন ডলার ◈ সেন্ট মার্টিনে বাড়ছে রাত্রিযাপনের সুযোগ, নতুন নিয়ম নিয়ে যা জানা গেল ◈ রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন, জানুয়ারিতে শুরু করার পরিকল্পনা ◈ জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর ◈ কক্সবাজার ও পেনাংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিশ্চিত করেছে এয়ার এশিয়া: বিমান পরিবহনমন্ত্রী ◈ অফশোর বিনিয়োগে আগ্রহ বাড়াতে লন্ডনে রোডশো, তথ্য নিয়েছে ১০ কোম্পানি ◈ বাবরির স্মৃতি থেকে উজ্জয়িনী: ভারতে মুসলিমদের ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ◈ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ◈ সাইবার অপরাধ দমনে ৪৫৯২ জনের বিশেষ ইউনিট, নিয়োগ পাবেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ◈ ২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০১৮, ১১:২৩ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৮, ১১:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সচিব হলেন ৩ কর্মকর্তা

সারোয়ার জাহান : ভারপ্রাপ্ত সচিব ও সমমর্যাদায় কর্মরত জনপ্রশাসনের তিন কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ভারাপ্রাপ্ত সচিব ফয়েজ আহম্মদ, বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসা মো. জহির উদ্দিন আহমেদ এবং পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য শামীমা নার্গিসকে এই পদোন্নতি দিয়ে বৃহস্পতিবার আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

পদোন্নতি দেওয়া হলেও আলাদা আদেশে আগের দপ্তরেই তাদের পদায়ন করা হয়েছে।

জনপ্রশাসনে বর্তমানে জ্যেষ্ঠ সচিব, সচিব, ভারপ্রাপ্ত সচিব এবং সচিব পদমর্যাদায় ৮১ জন কর্মকর্তা রয়েছেন।

-বিডিনিউজ

  • সর্বশেষ