শিরোনাম
◈ খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন: ইরানের দুই সংবাদমাধ্যমের খবর ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট ◈ হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা ◈ ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল ◈ রাতে নতুন করে হামলা শুরু, বিকট বিস্ফোরণে কাঁপছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ◈ ফ্লাইট বাতিল যাত্রী‌রা রাত্রিযাপন সুবিধা পা‌বেন: প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ◈ হিসাব মেলাতে পার‌লো না পা‌কিস্তান, জি‌তেও বাদ বিশ্বকা‌প থে‌কে, সেমিফাইনা‌লে নিউজিল্যান্ড ◈ স্কুলশিক্ষিকাকে ধর্ষণের পর হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা ◈ মধ্যপ্রাচ্যের ৪ দেশে থাকা বাংলাদেশিদের বিশেষ সতর্কবার্তা দূতাবাসের এবং হটলাইন চালু

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০১৮, ১১:৪৬ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৮, ১১:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বনাথে গাঁজাসহ নারী আটক

মশিউর রহমান,বিশ্বনাথ (সিলেট): সিলেটের বিশ্বনাথে দুই কেজি গাঁজাসহ ঝর্ণা বেগম (৩০) নামের এক মহিলাকে আটক করেছে থানা পুলিশ। সে ওসমানীনগর উপজেলার নাগেরকোনা গ্রামের আবাজ আলীর স্ত্রী। বুধবার সকাল ৯টার দিকে বিশ্বনাথ উপজেলার সমসপুর গ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে এসআই সবুজ কুমার নাইডুর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার সমসপুর গ্রামের আরফান আলীর কবরস্থানের সামনে থেকে টুকরীর মধ্যে থাকা দুই কেজি গাঁজাসহ ঝর্ণাকে আটক করতে সক্ষম হয়।

এসআই সবুজ কুমার নাইডু বলেন, আটক ঝর্ণা বেগমকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-২৮) দেয়া হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়