শিরোনাম
◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ ◈ দেশবাসীর রায়কে অবমূল্যায়ন করার অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট ◈ জামায়াতের উপর বিএন‌পির নজরদা‌রি, পুতুল‌কে সাম‌নে রে‌খে ফেরার অপেক্ষায় পলাতক আওয়ামী লীগ ◈ ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল ◈ রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী ◈ ১৫ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০১৮, ১০:১৪ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৮, ১০:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘সাধারণ মানুষ আবার জাতীয় পার্টির নেতৃত্বে শান্তিময় সরকার চায়’

জুয়াইরিয়া ফৌজিয়া : দেশের সবখানেই অস্থিরতা বিরাজ করছে। তাই দেশের মানুষ পরিবর্তন চায়। সাধারণ মানুষ আবার জাতীয় পার্টির নেতৃত্বে শান্তিময় সরকার দেখতে চায় বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

সোমবার এরশাদের বারিধারস্থ বাসভবনে বিএনপির সাবেক সংসদ সদস্য এটিএম আলমগীরের আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে এ মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

তিনি আরও বলেন, বিএনপির অনেক নেতাই এখন জাতীয় পার্টিতে যোগ দেবেন। কারণ আগামী নির্বাচনে জাতীয় পার্টিই সম্ভাবনাময় শক্তি।

এরশাদ বলেন, এখন আর নির্বাচন হয় না। নির্বাচনের নামে সিল মারা হয়। আশা করি, আগামী নির্বাচনে কেউ সিল মারতে পারবে না। কারণ সারাবিশ্ব এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে।

এটিএম আলমগীর কুমিল্লা-১০ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসন থেকে ৫ম ও ৬ষ্ঠ সংসদে বিএনপি দলীয় সংসদ সদস্য ছিলেন।

যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, ভাইস চেয়ারম্যান এইচএমএন শফিকুর রহমান প্রমুখ।

সূত্র : আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়