শিরোনাম
◈ সবাইকে ভোট দেওয়ার এবং জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ ◈ দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে নারীদের বিপিএল ◈ জামায়াত নেতার অর্থ বহনের বিষয়ে যা জানালেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক ◈ ঢাকার ১৩টি আসনে ১৪০০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: বিভাগীয় কমিশনার (ভিডিও) ◈ মুরাদনগরে টাকা বিতরণের অভিযোগে জামায়াতের নেতা আটক (ভিডিও)

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০১৮, ০৯:২৪ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৮, ০৯:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্রান্সে এবার বিমান ও রেলশ্রমিকদের একত্রিত ধর্মঘট

প্রত্যাশা প্রমিতি সিদ্দিক: ফ্রান্সে এবার বিমান ও রেলশ্রমিকদের একত্রিত হয়ে ধর্মঘট করার পরিকল্পনার কথা জানিয়েছে। এরফলে সরকার কর্তৃক দেশটির রেলওয়েকে পুনর্গঠনের পরিকল্পনা গ্রহণের প্রতিবাদে সপ্তাহে দুইদিন ধর্মঘট পালনে দেশটির রেলওয়ে বিভাগের সাথে একাত্মতা প্রকাশ করেছে দেশটির বিমান বাহিনীর সাথে সংশ্লিষ্টরা।

এদিকে এ ধর্মঘটের ফলে দেশটির রেলওয়ে বিভাগের প্রতি মিনিটে ৫হাজার উইরো ক্ষতির মুখে পড়ছে বলে জানা গেছে। এদিকে, রয়টার্সের এক প্রতিবেদনে জানা গেছে শুধুমাত্র সোমবারেই বিমানের প্রায় ২৫শতাংশেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রো দেশটির রেলখাতকে ঢেলে সাজাতে নতুন পরিকল্পনা গ্রহন করেন। উক্ত পরিকল্পনা অনুযায়ী ২০২৩ সালের মধ্যে দেশটির রেলওয়েতে কর্মরত ১ লাখ ২০ হাজার কর্মীকে অপসারন করবে দেশটির সরকার। এ পরিকল্পনার প্রতিবাদে ফ্রান্স জুড়ে প্রায় ২ লাখ ২৩ হাজার রেলকর্মী ধর্মঘট পালন করে। এর ফলে দেশজুড়ে দুই-তৃতীয়াংশ ট্রেন চলাচল বাতিল করা হয়। যদিও ফ্রান্স সরকার জানিয়েছে যে, তারা ধর্মঘটকারীদের প্রতিবাদের মুখে পিছু হটবে না। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়