শিরোনাম
◈ এমপি নজরুলের দ্বিতীয় বিয়ে নিয়ে ধোঁয়াশা, কাজীর বক্তব্যে নতুন বিতর্ক ◈ স্বর্ণ-নগদ টাকা নিয়ে ভাতিজার সঙ্গে উধাও চাচি, থানায় অভিযোগ চাচার ◈ এলএনজি টার্মিনাল বিকল, বেড়েছে গ্যাস সংকট ◈ আইন প্রণয়ন ও কমিটি গঠনে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ টিআইবির ◈ বোয়িংয়ের পর এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ ◈ এনআইডি সংশোধনে মাঠ পর্যায়ে নিষ্পত্তি, অনলাইনে হবে ভোটার এলাকা পরিবর্তন ◈ পূর্বশত্রুতার জেরে রাজধানীতে বিএনপি কর্মী খুন ◈ ঘুষিকাণ্ডে বিতর্কে জড়ানোর পর প্রথমবার মুখ খুললেন পারেদেস ◈ গোপন ফুটেজে উন্মোচিত কেলেঙ্কারি, পদ হারান যেসব বিশ্বনেতা ◈ বিদায়ী অর্থবছরের ১১ মাসে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০১৮, ০১:২৬ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৮, ০১:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়ার অসুস্থতার খবরে উদ্বেগ জামায়াতের

রফিক আহমেদ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলাম এবং সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জেলখানায় গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। রোববার এক যুক্ত বিবৃতিতে জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের এম আলম এ উদ্বেগ প্রকাশের কথা জানান।

এম আলম বলেন, বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দ ও বেগম খালেদা জিয়ার আত্মীয়-স্বজনদের জেল কর্তৃপক্ষ তার সঙ্গে দেখা করতে না দেওয়ায় তাদের উদ্বেগ এবং উৎকণ্ঠা আরও বেড়ে গিয়েছে। বেগম জিয়াকে গ্রেফতারের পর থেকেই তার সঙ্গে প্রতিহিংসামূলক আচরণ করা হচ্ছে। জেলখানায় তার প্রাপ্য সুযোগ-সুবিধা দিতেও গড়িমসি করা হচ্ছে।

তিনি বলেন, এ থেকে বুঝা যায়- সরকার প্রতিহিংসামূলকভাবে এগুলো করছে। বিএনপি’র নেতৃবৃন্দ ও বেগম জিয়ার আত্মীয়-স্বজনরা তার শারীরিক অবস্থার আরও অবনতির আশংকা করছেন। তাকে মুক্ত পরিবেশে সুচিকিৎসার সুযোগ না দিয়ে সরকার মানবাধিকার লঙ্ঘন করছে।

বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে তার ইচ্ছা অনুযায়ী মুক্ত পরিবেশে সুচিকিৎসা গ্রহণের সুযোগ দেওয়ার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়