শিরোনাম
◈ সংস্কার না হলে আরও কমতে পারে প্রবৃদ্ধি, সতর্ক করল আইএমএফ ◈ ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের অন্যতম অজনপ্রিয় সামরিক অভিযান: সিএনএনের বিশ্লেষণ ◈ এমপি নজরুলের দ্বিতীয় বিয়ে নিয়ে ধোঁয়াশা, কাজীর বক্তব্যে নতুন বিতর্ক ◈ স্বর্ণ-নগদ টাকা নিয়ে ভাতিজার সঙ্গে উধাও চাচি, থানায় অভিযোগ চাচার ◈ এলএনজি টার্মিনাল বিকল, বেড়েছে গ্যাস সংকট ◈ আইন প্রণয়ন ও কমিটি গঠনে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ টিআইবির ◈ বোয়িংয়ের পর এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ ◈ এনআইডি সংশোধনে মাঠ পর্যায়ে নিষ্পত্তি, অনলাইনে হবে ভোটার এলাকা পরিবর্তন ◈ পূর্বশত্রুতার জেরে রাজধানীতে বিএনপি কর্মী খুন ◈ ঘুষিকাণ্ডে বিতর্কে জড়ানোর পর প্রথমবার মুখ খুললেন পারেদেস

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৮, ০৯:১৪ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০১৮, ০৯:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তারা এই সাহস কোত্থেকে পায় : প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার রায়ের আগের দিন লন্ডন হাইকমিশনে বিএনপির সন্ত্রাসীদের ভাংচুরের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সন্ত্রাসীরা তারেক রহমানের নির্দেশে জাতির পিতার প্রতিকৃতিকে অসম্মান করেছে। আমি জানতে চাই তারা এই সাহস কোত্থেকে পায়?

তিনি হাইকমিশনের ভূমিকার সমালোচনা করে বলেন, আমি জানি না সেদিন কে হাইকমিশনের দায়িত্বে ছিলেন এবং আমার প্রশ্ন- কেন তারা সেদিন এ ব্যাপারে যথাযথ ব্যাবস্থা নিতে ব্যর্থ হয়েছিলেন।

শনিবার লন্ডনের মেথোডিস্ট সেন্ট্রাল হলে যুক্তরাজ্য আওয়ামী লীগের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, তারেক রহমান দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, আর এখন ব্রিটেনের রাজধানীতে বসেও একই ধরণের অপরাধ করছে, চিন্তা করে দেখুন কত বড় সন্ত্রাসী সে।

বিএনপিকে দেউলিয়া সর্বস্ব দল হিসেবে উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, তারা কীভাবে একজন পলাতক আসামিকে দলের চেয়ারম্যান মনোনীত করে। তারা আসলে আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের ইমেজ ধ্বংসের মাধ্যমে দেশ ধ্বংস করতে চায়।

প্রধানমন্ত্রী বলেন, যারা জাতির পিতার প্রতিকৃতি ধ্বংস করেছে তাদের শাস্তির মুখোমুখি হতে হবে। আমি প্রবাসী বাংলাদেশিদের বলব আপনারা দেখেছেন কারা জাতির পিতার প্রতিকৃতিকে অবমাননা করেছে এবং তাদের উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে।

যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী, প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, জাতিসংঘে নিযুক্ত সাবেক স্থায়ী প্রতিনিধি একে এম আব্দুল মোমেন সহ আরো অনেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়