শিরোনাম
◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী ◈ ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে আগামী তিন মাস সহায়তা দেওয়া হব: প্রধানমন্ত্রী ◈ মুক্তিযুদ্ধে শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ◈ টস করার সু‌যোগও পায়‌নি, টানা বৃষ্টিতে বা‌তিল বাংলা‌দেশ-‌নিউজিল‌্যা‌ন্ডের দ্বিতীয় টি-টো‌য়ে‌ন্টি ◈ পা‌কিস্তান সুপার লি‌গের ফাইনালে খেলতে না‌হিদ রানাকে অনু‌মো‌তি দি‌লো বি‌সি‌বি 

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০১৮, ০৪:১৬ সকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০১৮, ০৪:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচন এখন টাকা ও পেশীশক্তির কাছে বন্দি

প্রথমতঃ আমাদের মনে রাখা দরকার, নির্বাচন যে ব্যবস্থায়ই হোক না কেন, তা শতভাগ সুষ্ঠু হবে না। আমরা আগেই বলেছি, নির্বাচন এখন প্রশাসনিক কারসাজি, টাকার খেলা এবং পেশিশক্তির কাছে বন্দী। বিভিন্ন সাম্প্রদায়িক ও আঞ্চলিক প্রচার প্রচারণার কাছে বন্দী। এর জন্য আমরা শতভাগ নিরপেক্ষ নির্বাচন আশা করতে পারি না। এখন নির্বাচন যেহেতু ময়দানে চলছে, আমাদের প্রত্যাশা মানুষ যাতে তার ঠিকমত ভোটাধিকার প্রয়োগ করতে পারে।

এটি নিশ্চিত করা নির্বাচন কমিশন এবং সরকারেই দায়িত্ব। সেনা মোতায়েন নিয়ে পরস্পর যে বিরোধী বক্তব্য আছে, এই ক্ষেত্রে আমাদের মত হচ্ছে, সেনা মোতায়েন করার প্রয়োজন কি-না, এটা বিবেচনা নির্বাচন কমিশনই করবে। নির্বাচন কমিশন যদি মনে করে, জনগনের সুষ্ঠুভাবে ভোট দান করার জন্যে সেনা মোতায়ন করা প্রয়োজন, তাহলেই তারা সেনা মোতায়েন করবে। আর এটাই আমরা প্রত্যাশা করি। সুতরাং আগে থেকে সেনা মোতায়েন করা বা মোতায়েন না করার আলোচনার কোন প্রয়োজন নেই। এই দুটো কথাই পুরো নির্বাচনি প্রক্রিয়াকে সংকটাপন্ন করে তোলে।

পরিচিতি : সম্পাদক, সিপিবি/ মতামত গ্রহণ : তাওসিফ মাইমুন/ সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়