শিরোনাম
◈ ১০ দিন বৃষ্টির পূর্বাভাস, ঢাকাসহ দেশে ঝোড়ো হাওয়ার শঙ্কা ◈ আদানি চুক্তি থেকে জুলাই সনদ, সংসদের তৃতীয় অধিবেশনে আলোচনায় যেসব ইস্যু ◈ সচিবালয়ের ১৯ তলায় শিক্ষা মন্ত্রণালয়ে তিন সাপ, আতঙ্কিত কর্মকর্তারা! (ভিডিও) ◈ রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের সৌজন্য সাক্ষাৎ ◈ একসঙ্গে দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ◈ মোংলায় বন্দরে এআইয়ে যেভাবে ধরা পড়ে যন্ত্রাংশের নামে আসা খণ্ডিত বিলাসবহুল গাড়ি! ◈ নেপালে আকস্মিক বন্যার কারণ কী? সেখানে এত পর্যটক কেন গিয়েছিলেন? ◈ আমিনবাজারের ময়লা থেকে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে চীন, বস্তিবাসীর আবাসনে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগে সম্মতি ◈ হঠাৎ শোঁ শোঁ শব্দ, নিমিষেই পানির স্রোত-কাদা-পাথরের ঢল; আমগাছ আঁকড়ে বেঁচে গেলেন নেপালি শ্রমিক ◈ দে‌শে সার সংকট আছে নাকি নেই?

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০১৮, ১১:০০ দুপুর
আপডেট : ১১ এপ্রিল, ২০১৮, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্রী নির্যাতনকারী ছাত্রলীগ নেত্রীর গলায় জুতার মালা (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হলের এক ছাত্রীকে নির্যাতনের প্রতিবাদে ছাত্রলীগ নেত্রী ইশরাত জাহান এশার গলায় জুতার মালা পরিয়ে শাস্তি দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের মাঠে এ ঘটনা ঘটে।

এদিকে বিষয়টি নিয়ে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ শুরুর পর পরই তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ও ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয় এশাকে।

ঘটনার প্রত্যক্ষদর্শী একাধিক ছাত্রী জানান, গতকাল দিবাগত রাত ১২টার দিকে এশা হলের তিন ছাত্রীকে একটি কক্ষে ডেকে নির্যাতন করেন। নির্যাতনের শিকার ছাত্রীদের চিৎকার শুনে সেখানে যান উদ্ভিদবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী মোর্শেদা খানম। কথা-কাটাকাটির একপর্যায়ে মোর্শেদা কক্ষের জানালার কাচে লাথি মারলে তার পা কেটে যায়।

খবর পেয়ে অন্য ছাত্রীরা ঘটনাস্থলে গিয়ে এশাকে মারধর করে তাকে আটকে রাখেন। ছাত্রী নির্যাতন করায় তার বহিষ্কারের দাবিতে সাধারণ ছাত্রীরা তাদের কক্ষ থেকে বেরিয়ে আসেন। দিবাগত রাত তিনটা ৫০ মিনিটে সুফিয়া কামাল হলের ভেতরে ছাত্রীরা ওই ছাত্রলীগ নেত্রীর কুশপত্তলিকা পুড়িয়ে বিক্ষোভ করে।

ছাত্রী নির্যাতনের খবর ও ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে হাজারো শিক্ষার্থী কবি সুফিয়া কামাল হলের সামনে জড়ো হন। এরপর আজ বুধবার ভোরে হল থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

  • সর্বশেষ