শিরোনাম
◈ নেপাল-তিব্বতের বন্যা-ভূমিধসে নিখোঁজ প্রায় দেড় হাজার, কোন দেশের কতজন ◈ সৌদি আরবে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার শঙ্কা, ‘রেড অ্যালার্ট’ জারি ◈ ১০ দিন বৃষ্টির পূর্বাভাস, ঢাকাসহ দেশে ঝোড়ো হাওয়ার শঙ্কা ◈ আদানি চুক্তি থেকে জুলাই সনদ, সংসদের তৃতীয় অধিবেশনে আলোচনায় যেসব ইস্যু ◈ সচিবালয়ের ১৯ তলায় শিক্ষা মন্ত্রণালয়ে তিন সাপ, আতঙ্কিত কর্মকর্তারা! (ভিডিও) ◈ রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের সৌজন্য সাক্ষাৎ ◈ একসঙ্গে দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ◈ মোংলায় বন্দরে এআইয়ে যেভাবে ধরা পড়ে যন্ত্রাংশের নামে আসা খণ্ডিত বিলাসবহুল গাড়ি! ◈ নেপালে আকস্মিক বন্যার কারণ কী? সেখানে এত পর্যটক কেন গিয়েছিলেন? ◈ আমিনবাজারের ময়লা থেকে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে চীন, বস্তিবাসীর আবাসনে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগে সম্মতি

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০১৮, ১১:৩৫ দুপুর
আপডেট : ১১ এপ্রিল, ২০১৮, ১১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাইফ সাপোর্টে নেওয়ার ৩৬ ঘণ্টায়ও উন্নতি নেই রাজীবের

রিকু আমির : লাইফ সাপোর্টে নেওয়ার ৩৬ ঘণ্টারও বেশি সময় পার হলেও কোনো উন্নতি নেই ঢাকার কারওয়ান বাজারে দুই বাসের চাপে ডান হাত হারানো রাজীবের।
আচমকা তার অবস্থার দ্রুত অবনতিতে চিকিৎসকদের মধ্যেও কাজ করছে মনোকষ্ট।
মঙ্গলবার ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) তে থাকা সরকারি তিতুমীর কলেজের ছাত্র রাজীবের শ্বাসকষ্ট শুরু হয়। তখনই তাকে লাইফ সাপোর্টে দেয়া হয়।
রাজীবের চিকিৎসায় গঠিত সাত সদস্যের মেডিকেল বোর্ড প্রধান ঢামেক হাসপাতালের অর্থপেডিক্স বিভাগের প্রধান অধ্যাপক শামসুজ্জামান বুধবার বিকালে এ প্রতিবেদককে বলেন, রাজীবের অবস্থার উন্নতি নেই। এটা আমাদের ভীষণ মনোকষ্টের কারণ। তার প্রতি আমরা এতো কেয়ার নিয়েছি- বলার বাইরে। তার কিডনি, লিভারসহ অন্য প্রত্যঙ্গ ঠিক আছে, স্বাভাবিকভাবে কাজ করছে। শুধুমাত্র মস্তিষ্ক থেকে সিগন্যাল পাস হচ্ছে না।
তিনি বলেন, বুঝতেই পারিনি, মাথার ভেতরের ক্ষত ফুলে আবার রক্তক্ষরণ হবে। এটা তো মস্তিষ্ক। সিটিস্ক্যান ছাড়া বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই। প্রথমে যে সিটি স্ক্যান করলাম, তা দেখে ধারণা করা যায়নি, এই অবস্থায় গড়াবে ছেলেটার ভাগ্য।
সোমবার নার্সদের সহযোগিতায় রাজীব দুধ-রুটি খেয়েছিলেন। দুর্ঘটনার শিকার হবার পর এটিই ছিল প্রথম খাদ্যগ্রহণ। এ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে শামসুজ্জামান বলেন, ও খাদ্যগ্রহণ করেছে শুনে আমাদের আশা অনেক অনেক বেড়ে যায়। কিন্তু আচমকা এভাবে ওকে লাইফ সাপোর্টে নিতে হবে, এটা কল্পনার বাইরে ছিল।
তিনি বলেন, ওর মাথার আঘাত গুরুতর, এটা ঠিক আছে। এক্ষেত্রে এ ধরণের সমস্যা হয়। কিন্তু তাই বলে এতো দ্রুত হবে, ভাবিনি। হাতে সময়ই ছিল না। চট করে লাইফ সাপোর্টই লেগে গেল। বুধবার পরিচালকের সঙ্গে রাজীবকে নিয়ে কথা হয়েছে। তার মনও বেশ খারাপ। যদি রাজীব ওয়ার্ডে বা কেবিনে থাকত, আর তখন এই সমস্যা ধরা পড়ত। আইসিইউতে এনে সব ব্যবস্থা করতে করতে তাকে বাঁচানো হয় তো কঠিন হয়ে পড়ত।
প্রখ্যাত নিউরো সার্জন ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া মঙ্গলবার রাজীবকে দেখেন।
তার বক্তব্য- রাজীবের মস্তিষ্কের আঘাতস্থল ফুলে গেছে। সেখানে আবারও রক্তক্ষরণ হয়েছে। এখন আর অপারেশন করার অবস্থা নেই। তার শরীর আনফিট।
  • সর্বশেষ