শিরোনাম
◈ নেপাল-তিব্বতের বন্যা-ভূমিধসে নিখোঁজ প্রায় দেড় হাজার, কোন দেশের কতজন ◈ সৌদি আরবে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার শঙ্কা, ‘রেড অ্যালার্ট’ জারি ◈ ১০ দিন বৃষ্টির পূর্বাভাস, ঢাকাসহ দেশে ঝোড়ো হাওয়ার শঙ্কা ◈ আদানি চুক্তি থেকে জুলাই সনদ, সংসদের তৃতীয় অধিবেশনে আলোচনায় যেসব ইস্যু ◈ সচিবালয়ের ১৯ তলায় শিক্ষা মন্ত্রণালয়ে তিন সাপ, আতঙ্কিত কর্মকর্তারা! (ভিডিও) ◈ রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের সৌজন্য সাক্ষাৎ ◈ একসঙ্গে দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ◈ মোংলায় বন্দরে এআইয়ে যেভাবে ধরা পড়ে যন্ত্রাংশের নামে আসা খণ্ডিত বিলাসবহুল গাড়ি! ◈ নেপালে আকস্মিক বন্যার কারণ কী? সেখানে এত পর্যটক কেন গিয়েছিলেন? ◈ আমিনবাজারের ময়লা থেকে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে চীন, বস্তিবাসীর আবাসনে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগে সম্মতি

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০১৮, ১১:২০ দুপুর
আপডেট : ১১ এপ্রিল, ২০১৮, ১১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পকে নিয়ে ব্রিটেনের রানির রসিকতা

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে রসিকতা করলেন ব্রিটেনের রানি এলিজাবেথ। মঙ্গলবার সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সম্প্রতি ব্রিটেনের আইটিভির একটি প্রামাণ্যচিত্রের জন্য বাকিংহাম প্রাসাদে সাক্ষাৎকার দিচ্ছিলেন রানি। এসময় তার সঙ্গে ছিলেন প্রকৃতিবিজ্ঞানী ডেভিড অ্যাটেনবার্গ। সাক্ষাৎকার চলাকালে প্রাসাদের ওপর দিয়ে যাওয়া একটি হেলিকপ্টার পুরো পরিবেশের নিস্তব্ধতা ভেঙ্গে খান খান করে দেয়। এসম রসিকতা করে রানি বলেন, ‘আপনি যখন কথা বলতে চান তখন কেন ওরা কেন মাথার ওপর চক্কর দেয়? এর শব্দ প্রেসিডেন্ট ট্রাম্প অথবা প্রেসিডেন্ট ওবামার মতো।’

আগামি ১৬ এপ্রিল কমনওয়েলথ পরিবেশ প্রকল্প উদযাপন উপলক্ষে প্রামাণ্যচিত্র প্রচার করা হবে। এতে রানি জলবায়ু পরিবর্তন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার অবসরসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।

রানি এলিজাবেথ তার গভীর রসবোধের জন্য প্রশংসিত। তবে জনসম্মুখে তা খুব একটা দেখা যায় না। ২০১৬ সালে বারাক ওবামা ও মিশেল ওবামা শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে একটি ক্রীড়া প্রতিযোগিতায় প্রিন্স হ্যারিকে চ্যালেঞ্জ করার একটি ভিডিও পোস্ট করেন। এতে দেখা যায়, কথা বলার সময় হ্যারির হাত থেকে মাইক্রোফোন পড়ে যায়। ভিডিওটি দেখার পর রানি হ্যারির দিকে তাকিয়ে বলেছিলেন, ‘বুম, সত্যি? দোহাই।’

  • সর্বশেষ