শিরোনাম
◈ মিরপুরে ‘চাঁদার জাঁতাকলে’ ব্যবসায়ীরা, এক গ্রুপের চাঁদা মিটলেই হাজির আরেক গ্রুপ ◈ ৫ ওভারে জাপানের রান তাড়া করে এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের মেয়েরা ◈ ১০১ চুক্তি পর্যালোচনা করছে বাংলাদেশ, নিজ স্বার্থ রক্ষায় ব্যবস্থা নেবে ভারত ◈ গোপন বৈঠক থেকে জঙ্গি সন্দেহে আটক ২৩ ◈ হামের উপসর্গে ২ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১২৯৭ ◈ সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সমর্থন চায় বাংলাদেশ ◈ রাজধানীতে ককটেল বিস্ফোরণ, ফুটেজ দেখে দুর্বৃত্তদের খুঁজছে পুলিশ ◈ পাকিস্তানে পুলিশ লাইনে আত্মঘাতী হামলা, নিহত ১৬, আহত অর্ধশতাধিক ◈ মানুষের বিলুপ্তির কারণ হতে পারে এআই? গবেষকদের ৪ আশঙ্কা ◈ প্রার্থী কমাতে ইউপি নির্বাচনে কঠোর ইসি, বাড়ছে জামানত ও ব্যয়সীমা

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০১৮, ০৫:৪৪ সকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০১৮, ০৫:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটা সংস্কারের দাবিতে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ

মাসুদ  আলম: কোটা সংস্কারের দাবিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বসুন্ধরা আবাসিক এলাকার মেইন গেট ও রাজধানীর ভাটারার মেইন রোড এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন করছেন। ধানমন্ডিতে অবস্থিত ড্যাফোডিল ইউনিভার্সিটি, ও ফার্মগেটের এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছেন

বুধবার (১১ এপ্রিল) সকাল ১১টায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ আন্দোলন করছে।

বুধবার সকালে সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা জানান, প্রধানমন্ত্রীর কাছ থেকে কোটা সংস্কার বিষয়ে ইতিবাচক সাড়া না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

এদিকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন আটকে দিয়েছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। এছাড়া, ঢাকা-খুলনা ও ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা। একই দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এর আগে, সোমবার কোটা সংস্কার নিয়ে আন্দোলনকারীদের পক্ষ থেকে ২০ সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে বৈঠক করেন সরকারের প্রতিনিধিদের সঙ্গে। সরকারের আশ্বাসে সেখানেই ৭ই মে পর্যন্ত আন্দোলন স্থগিতের ঘোষণা দেয় আন্দোলনকারীরা।

  • সর্বশেষ