শিরোনাম
◈ কম্বোডিয়ার প্রতারণা চক্রের ফাঁদ থেকে মুক্ত হয়ে দেশে ফিরলেন ৩০ বাংলাদেশি ◈ ফ্রান্সে বিক্ষোভের ঝড়, পতনের মুখে ম্যাক্রোঁ? ◈ এক যুগের বেশি সময় পর ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প বন্ধের সিদ্ধান্ত, বদলে যাচ্ছে সড়কের নকশা ◈ সুখবর পেলেন ঋতুপর্ণারা, ফিফা নারী র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে ১০৬ নম্বরে বাংলাদেশ ◈ রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন তারেক রহমান ◈ শাহজালাল বিমানবন্দরে স্টোর ভবনে আগুন ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর ২৬ অক্টোবর, সই হবে অন্তত ৪ সমঝোতা স্মারক ◈ যে কারণে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি, নেপথ্যে যা জানা গেল ◈ জাতীয়কৃত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা ◈ ভারতবিরোধী কর্মকাণ্ডের অংশ হিসেবে দিল্লি থেকে টাকা আসছে কলকাতায়, উসকানি ছড়াচ্ছে বাংলাদেশ থেকে: দিলীপ ঘোষ

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০১৮, ০২:৩৩ রাত
আপডেট : ০৭ এপ্রিল, ২০১৮, ০২:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবের বিরুদ্ধে ইয়েমেনের সানায় বিশাল বিক্ষোভ

ওমর শাহ: ইয়েমেনের হাজার হাজার মানুষ দেশটির রাজধানী সানায় সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের বর্বরোচিত হামলার বিরুদ্ধে বিশাল বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা ইয়েমেনের জনগণের বিরুদ্ধে সৌদি আরব ও জোট বাহিনীর পাশবিক হামলার নিন্দা জানান।

তারা সৌদি আগ্রাসন থেকে ইয়েমেনের প্রতি ইঞ্চি ভূমি মুক্ত না হওয়া পর্যন্ত রিয়াদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য প্রতিরোধ ফ্রন্টের প্রতি আহ্বান জানান। বিক্ষোভকারীরা বলেন, ইয়েমেনের জনগণ তাদের দেশের বিরুদ্ধে সৌদি আগ্রাসনের প্রতিশোধ গ্রহণ করবে।

সানায় অনুষ্ঠিত বিক্ষোভ থেকে ইয়েমেনের এক নারীর ওপর এক সুদানি সেনার ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। সম্প্রতি ইয়েমেনের আল-হাদিদা প্রদেশের আলখুখা এলাকার এক নারীকে ধর্ষণ করে কথি সৌদি জোটের একজন সুদানি ভাড়াটে সেনা।

আমেরিকা, সংযুক্ত আরব আমিরাতসহ আরো কয়েকটি দেশের সমর্থন নিয়ে সৌদি আরব ২০১৫ সালের মার্চ মাস থেকে দারিদ্রপীড়িত আরব দেশ ইয়েমেনের বিরুদ্ধে ভয়াবহ আগ্রাসন শুরু করে। এ আগ্রাসনে এখন পর্যন্ত ইয়েমেনের ১৪ হাজার মানুষ নিহত ও লাখ লাখ মানুষ বাস্তুহারা হয়েছে। সেইসঙ্গে ইয়েমেনের ওপর সৌদি আরবের কঠোর অবরোধের ফলে দেশটির জনগণ এখন খাদ্য ও ওষুধসহ নানারকম নিত্যপণ্যের তীব্র অভাবে ভুগছেন। সূত্র: আইআরআইবি

  • সর্বশেষ