শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ৩১ মার্চ, ২০১৮, ০১:৪১ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০১৮, ০১:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুপার লিগে টানা তিন জয় শেখ জামালের

নিজস্ব প্রতিবেদক : এবারের ডিপিএলে সুপার লিগে জায়গা করে নেওয়াই ছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের জন্য বড় চ্যালেঞ্জ। প্রথম পর্বের শেষ ম্যাচে নাটকীয়ভাবে জিতে সুপার সিক্সে স্থান করে নেয় তারা। আর সুপার লিগে এসেই টানা ৩টি জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয়তে উঠে এসেছে। আজ শুক্রবার গতবারের চ্যাম্পিয়ন গাজী গ্রুপ ক্রিকেটার্সকে বৃষ্টি আইনে ৮ রানে হারায় দলটি। ফলে শিরোপা লড়াইয়ে দারুণভাবে ফিরে এসেছে শেখ জামাল।

লিগের ১৪ ম্যাচে শেখ জামালের সংগ্রহ ১৮ পয়েন্ট। সমান সংখ্যক ম্যাচে আবাহনীর সংগ্রহ ২০। ১৪ ম্যাচে গাজী গ্রুপের সংগ্রহ ১৪ পয়েন্ট।

শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শেখ জামালের দেওয়া ২৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ সূচনা পায় গাজী গ্রুপ। ৩১ রানের ব্যবধানে প্রথম সারির ৪ উইকেট হারিয়ে বড় চাপে পড়ে দলটি।  শেষ ৩ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৩২ রানের। হাতে ছিল ৩ উইকেট। কিন্তু দলীয় ২১৭ রানের সময় বৃষ্টি নামলে খেলা বন্ধ হয়ে যায়। আর খেলা সম্ভব না হলে বৃষ্টি আইনে হার নিয়েই মাঠ ছাড়তে হয় বর্তমান চ্যাম্পিয়নদের।

দলের পক্ষে সর্বোচ্চ ৬১ রানের ইনিংস খেলেন জাকের। ৭৮ বলে ৫টি চার ও ১টি ছক্কায় এ রান করেন তিনি। ৫২ রান করে অপরাজিত থাকেন আসিফ আহমেদ। ৮২ বল মোকাবেলা করে ৩টি চারের সাহায্যে এ রান করেন তিনি। এছাড়া ইমরুল ৩৬ ও জহুরুল ২৯ রান করেন। শেখ জামালের পক্ষে ২৭ রানের খরচায় ৩টি উইকেট পান রবিউল হক।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে শেখ জামাল। শুরুতেই টানা দুই সেঞ্চুরিয়ান ভারতীয় উম্মুক্ত চাঁদকে হারিয়ে চাপে পড়ে দলটি। তবে রাকিন আহমেদকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৪৮ রানের জুটি গড়েন সৈকত। এরপর দ্রুত তিন উইকেট হারানো দলটির হাল ধরেন তানবীর হায়দার ও জিয়াউর রহমান। গড়েন ৮৬ রানের দারুণ এক জুটি। এরপর স্কোরবোর্ডে কোন রান যোগ না করেই শেষ ৩টি উইকেট হারায় দলটি। ফলে ৪৭.৪ ওভারে ২৪৮ রানে অলআউট হয় শেখ জামাল।

দলের পক্ষে সর্বোচ্চ ৮৬ রানের ইনিংস খেলেন জিয়া। ৭৪ বলে ৬টি চার ও ৫টি ছক্কার সাহায্যে এ রান করেন তিনি। ৪৫ বলে ৩টি করে চার ও ছক্কায় ৫১ রান করেন সৈকত। ৭৬ বলে ৫০ রান করেন তানবীর। গাজীর হয়ে ৫৭ রানে ৪টি উইকেট পেয়েছেন আবু হায়দার রনি। এছাড়া ২টি করে উইকেট নেন মুমিনুল হক ও সিকান্দার রাজা।

  • সর্বশেষ