শিরোনাম
◈ যন্তর মন্তরে বিক্ষোভের আগে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, ‘জেলে যেতে প্রস্তুত’ দীপকে (ভিডিও) ◈ সাবধা‌নে থে‌কো, আমাদের ক্যামেরার নজর তীক্ষ্ণ, অস্ট্রেলিয়াকে খোঁচা ম্যাচ সম্প্রচারকারী চ্যানেলের ◈ রাতের আঁধারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের খুঁজছে পুলিশ ◈ ছয় মাসেও বদলায়নি ঢাবির শেখ পরিবারের নামে থাকা পাঁচ স্থাপনার নাম ◈ বিদেশে কর্মী পাঠানো কমেছে ৩৬ শতাংশ, বাড়ছে কর্মসংস্থানের সংকট ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে ৩১৭ রানে দিন শেষ বাংলাদেশের ◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:৩৮ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিখোঁজের ৪ মাস পর বাড়ি ফিরলো রানা

 ডেস্ক রিপোর্ট  : প্রায় চার মাস আগে নিজ বাড়ি থেকে ‘অপহৃত’ হয়েছিলেন কোটচাঁদপুরের কলেজছাত্র মাকসুদুর রহমান রানা। বুধবার ভোরের দিকে কালীগঞ্জ কলেজপাড়া এলাকায় তাকে ছেড়ে দেয় অপহরণকারীরা।

বুধবার বিকেলে রানার ফোন পেয়ে স্বজনরা উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। অপহৃত রানা কোটচাঁদপুর উপজেলার হরিণদিয়া গ্রামের আমিনুর রহমানের ছেলে।

পরিবারের স্বজনদের সাথে কথা বলে জানা যায়, গত বছরের ১২ অক্টোবর হরিণদিয়া গ্রাম থেকে রানাকে উঠিয়ে নিয়ে যায় একদল লোক। এ সময় রানা মসজিদ থেকে আছরের নামাজ পড়ে বের হচ্ছিলেন। মোবাইল কোম্পানির টাওয়ার বানানোর জন্য জায়গা দেখানোর কথা বলে অজ্ঞাত ব্যক্তিরা তাকে একটি মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়। এরপর থেকে রানা নিখোঁজ ছিলেন।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোটচাঁদপুর থানায় একটি জিডি করা হয়। তাকে অক্ষত অবস্থায় উদ্ধারের দাবিতে ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ও করে রানার পরিবার। অবশেষে বুধবার বিকেলে ১১০ দিন পর রানা অক্ষত অবস্থায় বাড়ি ফিরে এলেন।

বাড়ি ফিরে রানা স্বজনদের জানিয়েছেন, অপহরণকারীরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গিয়েছিল। এর বেশি কিছু তিনি বলেননি।

চাচাতো ভাই আতিকুর রহমান বলেন, মঙ্গলবার রাতে অপহরণকারীরাই তাকে কালীগঞ্জে নিয়ে আসে। সেখান থেকে তাকে কোটচাঁদপুর মুখি একটি ইজিবাইকে উঠানো হয়। ওই বাইকে অপহরণকারীরাও ওঠে। কোটচাঁদপুর পৌঁছে অপহরণকারীরা চলে যায়। এরপর রানার ফোন পেয়ে মোটরসাইকেলে করে তাকে বাড়িতে আনা হয়।

রানার চাচাতো ভাই মাসুম বিল্লাহকেও আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে উঠিয়ে নিয়ে গিয়েছিল একদল লোক। পরে র‌্যাব তাকে গ্রেফতার দেখায়।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, মাকসুদুর রহমান রানাকে পাওয়া গেছে বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। পরিবর্তন

  • সর্বশেষ