শিরোনাম
◈ পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ‘ভারতীয় প্রক্সি’ গোষ্ঠীর ৩৪ সদস্য নিহত ◈ রাজনীতি করার জন্য একটু ‘স্পেস’ চায় আওয়ামী লীগ! ◈ ছয় আসন, বড় লক্ষ্য: ছাত্রনেতৃত্বাধীন এনসিপির সামনে এখন কী? তৃতীয় শক্তি কি গড়ে উঠতে পারবে? ◈ অভিযুক্ত সিয়াম গ্রেফতার, ছুরি ও জামা উদ্ধার: স্কুলছাত্রী হত্যা ◈ একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস ◈ উত্তর-পশ্চিমে পরিবর্তনের ইঙ্গিত: অবহেলিত প্রান্তে নতুন রাজনৈতিক সমীকরণ ◈ বিএনপি সরকারের পদক্ষেপ ভালো, তবে সমালোচনাও আছে ◈ পবিত্র রমজান মাসে একদিনে ওমরাহ পালনকারীর সংখ্যায় নতুন বিশ্বরেকর্ড ◈ কষ্টের জয়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের শেষ ষোলোয় রিয়াল মা‌দ্রিদ ও পিএসজি

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৮, ০৭:২১ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৮, ০৭:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদত্যাগের প্রশ্নই আসে না: থেরেসা মে

সান্দ্রা নন্দিনী: পদত্যাগের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, তিনি এত সহজে হাল ছাড়ার মানুষ নন। তাই পদত্যাগের প্রশ্নই আসে না। নিজ দলের এমপি ও দাতাদের প্রবলচাপের মুখেও প্রধানমন্ত্রী হিসেবে ২০২২ সালের নির্বাচনের আগ পর্যন্ত ‘লম্বা সময়’ পার করতে চান থেরেসা মে। বাণিজ্য সফরে তিনদিনের কর্মসূচিতে চীনে যাওয়ার সময় ফ্লাইটে বসেই মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘আমি জায়গা ছাড়তে শিখিনি। এখনও অনেক কাজ সম্পন্ন করা বাকি রয়ে গেছে। আর এই মুহূর্তে আমার সবচেয়ে বড় কাজ হল একটি যথার্থ ব্রেক্সিট চুক্তি অর্জন করা। এছাড়া, আমাদের এখন নিজেদের অর্থনীতি, আইন ও সীমান্তের ওপর নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে, যেন আমরা সারাবিশ্বের সাথে বাণিজ্যচুক্তি করতে পারি। যেমন, আমি এখন বাণিজ্য সফরে চীনে যাচ্ছি, আর আমার এ সফরের লক্ষ্য হল, ব্রিটিশ অর্থনীতিকে চাঙ্গা করে ‘গ্লোবাল ব্রিটেন’কে সমৃদ্ধ করা। ডেইলি মেইল

  • সর্বশেষ
  • জনপ্রিয়