শিরোনাম
◈ শার্শায় পুত্রবধুকে ধর্ষনে শশুর গ্রেফতার ◈ সীমান্তে বিএসএফের খুঁটি বসানোর চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি ◈ দুই দিনে জমা ৩৩ মনোনয়নপত্র, এবার যাচাই-বাছাই, বি‌সি‌বির নির্বাচন ৭ জুন ◈ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয় ◈ কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি: আল-আরাবিয়া ◈ দানবাক্সের টাকা চুরির অভিযোগ, ভাইরাল সেই সিদ্দিককে হাতেনাতে ধরল জনগণ (ভিডিও) ◈ দে‌শে বছর বছর গরু কোরবানি কেন কমছে? (ভিডিও) ◈ সচিব পদমর্যাদায় মহাপরিচালক হলেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিববুল্লা হিল বাকী ◈ 'বাংলাদেশি অনুপ্রবেশকারী' যেভাবে ফেরত পাঠাতে চায় শুভেন্দু অধিকারীর সরকার ◈ প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন, উদ্বোধন করবেন নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান ও খাল পুনঃখনন কার্যক্রম

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৮, ০৭:৪২ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৮, ০৭:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ত্রিপুরায় নিজ আসনে মনোনয়নপত্র জমা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার

অনল রায় চৌধুরী, আগরতলা: ভারতের ত্রিপুরা রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে নিজের আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মানিক সরকার।

সোমবার বাংলাদেশ সীমান্তবর্তী ধনপুর বিধানসভা কেন্দ্রে মনোনয়নপত্র জমা দিয়ে ভারতের বামপন্থি রাজনীতির আইকন পরিচিত মানিক সরকার বলেন, রাজ্যে অষ্টম বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হবেই। কারণ রাজ্যের মানুষ বামফ্রন্ট সরকারকে চোখের মনির মতো রক্ষা করতে চাইছে। কিছু শক্তি রাজ্যের উন্নয়ন এবং শান্তি সম্প্রীতি অগ্রগতিকে বাধা দিতে চাইছে কিন্তু মানুষ তা প্রতিহত করবে।

সোমবার ত্রিপুপুরার সিপাহিজলা জেলার অতিরিক্ত জেলাশাসক তথা রিটার্নিং অফিসার মানিকলাল দাসের হাতে মনোনয়নপত্র তুলে দেন ২৩ নম্বর ধনপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী মানিকবাবু। তিনি ত্রিপুরার আসন্ন বিধানসভা নির্বাচনকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করে
তিনি বলেন, ধনপুর কেন্দ্রের জয় নিয়ে কোন সন্দেহ নেই। পূর্বের তুলনায় এবার ভোটের ব্যবধান আরো বাড়বে।

তিনি আরো বলেন, রাজ্যের জনগণ আরো বেশি আসনে এবং আরো বেশি ভোটে বামপ্রার্থীদের জয়ী করিয়ে শান্তি সম্প্রীতি এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবে।
তিনি আরো বলেন, রাজ্যের মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। মানুষ কোন ভাবেই বিভেদকামী শক্তিকে বরদাস্ত করবেনা। আর এই নির্বাচন জাতীয় রাজনীতির ক্ষেত্রে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এবং ত্রিপুরার ফলাফল যথেষ্ট প্রভাব ফেলবে জাতীয় পরিস্থিতিতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়