শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৮, ০৫:২৫ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৮, ০৫:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইয়েমেনে মানবিক সহায়তা অব্যাহত থাকবে: সৌদি জোট

ওমর শাহ: যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন ইসলামি সামরিক জোট ‘আরব ইত্তেহাদ’। আরব ইত্তেহাদের মুখপাত্র কর্নেল তুর্কি আল মালেকি এক বিবৃতিতে এ কথা বলেছেন। খবর: আল আরাবিয়া

তুর্কি আল মালেকির জানিয়েছেন, কোনো ধরণের বৈষম্য ছাড়াই এ মানবিক সহায়তা অব্যাহত রাখা হবে। তিনি ইয়েমের উত্তরাঞ্চলীয় শহর আদানে অব্যাহত সংঘর্ষের নিন্দা করে এ এলাকার রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান ও বৈধ সরকারের সঙ্গে আরব জোটের সহযোগিতাও থাকবে বলে জানিয়েছেন।।

তিনি বলেন, আমাদের যুদ্ধ হুথি বিদ্রোহীদের সঙ্গে। আর তাও অব্যাহত রাখা হবে। ইয়েমেনে মানবিক সহায়তা প্রেরণের জন্য আল হুজরা বন্দর খুলে দেওয়া হয়েছে। ইয়েমেনে মানবিক সহায়তাও অংশ নিয়েছে আরব ইত্তেহাদ। এছাড়াও যুদ্ধচলাকালীন সময়ে ২৭ জন শিশুকে বিদ্রোহীদের থেকে উদ্ধার করে বৈধ সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ