শিরোনাম
◈ ইরানে হামলায় গ্যাস সংকটে পড়বে বাংলাদেশ! ◈ রাস্তায় কোনো ডিসিপ্লিন নেই, বাহিরের মানুষ পারলে আমরা কেন পারবো না: প্রধানমন্ত্রী(ভিডিও) ◈ আমাদের রাজনীতি হবে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য: প্রধানমন্ত্রী ◈ ইরানের প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলের হামলা, নিহত বেড়ে ৪০ ◈ ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা ◈ বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত ◈ ফায়ার সার্ভিসের ৮ পরামর্শ ভূমিকম্পের সময় সুরক্ষিত থাকতে  ◈ ঈদযাত্রা হবে স্বস্তির ও নিরাপদ, সব প্রস্তুতি সম্পন্ন: শেখ রবিউল আলম ◈ কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কবার্তা ◈ সরকারের জরুরি চিঠি সব মন্ত্রণালয়ে

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৮, ১১:১২ দুপুর
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৮, ১১:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রেনে কাটা পড়ে দু’পা হারালো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী

মোস্তাফিজুর রহমান: রাজধানীর কমলাপুর রেলষ্টেশনে ট্রেনে কাটা পড়ে রুবিনা আক্তার (২২) নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী দুই পা হারিয়েছেন।

রোববার দুপুর ১ টার দিকে বাড়িতে যাওয়ার উদ্দেশে ওই ছাত্রী কমলাপুর রেলষ্টেশনে আসলে দুর্ঘটনাটি ঘটে।

রুবিনা পঞ্চগড়ের শান্তিনগরের দেবিগঞ্জের রবিউল ইসলামের মেয়ে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্রী। সে ঢাকায় সদরঘাটের একটি মেসে থাকত।

জিআরপির পুলিশ কনস্টেবল মোহাম্মদ ইউনুস আলী জানান, কমলাপুর রেলষ্টেশনের ৬ নং প্ল্যাটফর্মে ট্রেনের বগি সংযোজন করার সময় রুবিনা রাস্তা পার হচ্ছিল। এমন সময় ট্রেনে কাটা পড়ে তার দুই পা হারিয়ে ফেলে। তখনই তাকে সেখানে থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে চিকিৎসার নিয়ে যাওয়া হয়।

রুবিনা এখন ঢাকা মেডিকেল কলেজে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় আছে বলে জানিয়েছেন ঢামেক ক্যাম্পের এসআই বাচ্চু মিঞা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়