শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৪:০৬ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৪:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর নয় ফেসবুক: ধমক ভারতীয় বিচারপতির

মরিয়ম চম্পা: বেহালার বাসিন্দা দুই সন্তানের মাকে বিয়ের প্রলোভনে শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত এক যুবককে আগাম জামিনের পর ধমক দিয়ে ভারতীয় বিচারপতি বলেন মাথায় রাখবেন, ‘নো মোর ফেসবুক, নো মোর চ্যাট,’ আর নয় ফেসবুক। গত বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী এই পর্যবেক্ষকের ভুমিকা পালান করেন।
বেহালার পুলিশ জানায়, চল্লিষ বছর বয়সী এক মহিলা গত ১৭ ডিসেম্বর রায়গঞ্জ থানায় অভিযোগ করলে প্রাথমিক তদন্তের পরে রায়গঞ্জ পুলিশ জানতে পারে, ওই যুবক বিবাহিত এবং তাঁর স্ত্রী ও দুই ছেলে রয়েছে।

তদন্তে জানা যায়, অভিযোগকারী মহিলাও বিবাহিত এবং তাঁর দুই মেয়ে রয়েছে। অভিযুক্ত যুবক জোর করে তাঁর গর্ভপাতও করিয়েছেন বলে জানায় অভিযোগ কারী নারী। পরবর্তীতে ওই যুবককে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

তদন্তে বলা হয়, বছর চারেক আগে ফেসবুকে রায়গঞ্জের ওই যুবকের সাথে তার আলাপ হয়। বহু বার ফেসবুকে তাঁরা চ্যাট করেন। হোয়াটসঅ্যাপেও মহিলা ও যুবকের মধ্যে কথাবার্তা হত। এর পরে রায়গঞ্জ ও বেহালায় একাধিক বার দু’জন একসঙ্গে কাটিয়েছেন।

যুবকের আইনজীবি জানায়, অভিযুক্ত ও অভিযোগকারী দু’জনেই সাবালক। এই পরিস্থিতিতে ধর্ষণের অভিযোগ ধোপে টেকে না। অভিযুক্ত যুবক রাজনৈতিক দলের পদাধিকারী থাকায় ও দল ছেড়ে অন্য দলে যোগ দেওয়ায় পুলিশ মিথ্যা মামলায় তাঁকে ফাঁসিয়েছে। এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়