শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০১৮, ১১:৪৭ দুপুর
আপডেট : ২৬ জানুয়ারী, ২০১৮, ১১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেও দলে নেই পোলার্ড, ব্রাভো ও নারিন

স্পোর্টস ডেস্ক : ২০১৯ সালের বিশ্বকাপ খেলতে হলে বাছাইপর্ব খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজের। যা মানে দাঁড়ায় খুবই গুরুত্বপূর্ণ ম্যাচের মুখোমুখি ক্যারিবিয়রা। যেখানে ব্যর্থ হলে বিশ্ব মঞ্চে উঠা হবে না উইন্ডিজের। দেশের সম্মানের জন্য একটা বিরাট লড়াই বটে। তবে সেই দায়িত্ব যেন তুচ্ছ হয়ে গেল টাকার কাছে। বিশ্বকাপের বাছাইপর্ব সামনে রেখে পাকিস্তান সুপার লিগে খেলতে যাচ্ছেন সুনিল নারিন, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড আর ড্যারেন ব্রাভোরা।

২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলবে র‌্যাংকিংয়ের শীর্ষ আট দল। বাকিদের পার হয়ে আসতে হবে বাছাইপর্ব। ওয়েস্ট ইন্ডিজ সেরা আটের বাইরে থাকায় তাদের বাছাইপর্বে খেলতে হবে। আগামী ৪ মার্চ থেকে ২৫ ফেব্রুয়ারি জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হবে বাছাইপর্বের ম্যাচগুলো।

বাছাইপর্বের এই গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। জেসন হোল্ডারের নেতৃত্বে যে দলে নেই বড় বড় অনেক নাম। পিএসএলে খেলার জন্য দেশের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন ব্রাভো-পোলার্ডরা। তবে হোল্ডারের দলে ক্রিস গেইল আর মারলন স্যামুয়েলসের মতো দুই সিনিয়র সদস্য আছেন।

বিশ্বকাপ বাছাইয়ে ওয়েস্ট ইন্ডিজ দল : জেসন হোল্ডার (অধিনায়ক) জেসন মোহাম্মদ, দেবেন্দ্র বিশু, কার্লোস ব্রেথওয়েট, শেলডন কোট্রেল, ক্রিস গেইল, শিমরন হেটমেয়ার, শাই হোপ, এভিন লুইস, নিকিতা মিলার, অ্যাশলে নার্স, রভম্যান পাওয়েল, কেমার রোচ, মারলন স্যামুয়েলস এবং কেসরিক উইলিয়ামস।

  • সর্বশেষ