শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে আসছে ‘শেনজেন’ সুবিধা ◈ মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা ভূমি উন্নয়ন কর পরিশোধ নিয়ে  ◈ শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না ◈ জরুরি নির্দেশনা এসএসসি পুনর্নিরীক্ষায় ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের জন্য ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতে মুনাফা কমিয়ে দেওয়া থেকে সরে এলো বাংলাদেশ ব্যাংক ◈ ৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি আরও স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী (ভিডিও) ◈ অতিরঞ্জিত নয়, জনমতের বাস্তবতা মেনেই সরকারের কথা বলতে হবে: তারেক রহমান ◈ দিল্লি সফরে রাশিয়া থেকে ‘ফ্লাইং ক্রেমলিন’ ও ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর যত বৈশিষ্ট্য জানাগেল ◈ দেবিদ্বারে ব্যাংকের ভেতর গ্রাহকের ৪ লাখ টাকা চুরি করা সেই ব্যাক্তি ঝিনাইদহ থেকে গ্রেপ্তার ◈ মাকড়সার মতো লেজ, নেই কোনো হাড়: বিরল সাপের রহস্য উন্মোচনে চমকপ্রদ তথ্য

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০১৮, ১১:২০ দুপুর
আপডেট : ২৫ জানুয়ারী, ২০১৮, ১১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশাল জেলা পর্বের ইজতেমা শুরু

খোকন আহম্মেদ হীরা, বরিশাল: বরিশালে শুরু হয়েছে জেলা পর্বের ৩ দিন ব্যাপী বিশ্ব ইজতেমা।

বৃহস্পতিবার ফজরের নামাজ আদায় শেষে স্থানীয় তাবলীগ জামায়াতের মুরব্বি মাওলানা মোজাম্মেল হোসেন আম বয়ানের মধ্যদিয়ে ইজতেমার কার্যক্রম শুরু হয়। আগামী ২৭ জানুয়ারী জোহরের নামাজের আগে আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে এই ইজতেমা পর্ব।

বরিশাল জেলার ১১টি থানা নিয়ে বরিশাল নগরীর বগুরা রোড সংলগ্ন সরদারপাড়া এলাকায় ১৪ একর খোলা মাঠে জেলা পর্বের ইজতেমার আয়োজন করা হয়েছে।

বেশ কয়েক দিন ধরে মাদ্রাসার ছাত্র, তাবলীগ জামায়াতের মুসল্লী ও স্থানীয়দের স্বেচ্ছাশ্রমে নির্মাণ করা হয়েছে বিশাল সেড এবং বয়ানের স্টেজ। এখানে এক সাথে ৩৬ হাজার মুসুল্লীর থাকার ব্যবস্থা রয়েছে আর আড়াই লক্ষাধিক মুসুল্লী এক সাথে জুমার নামাজ আদায় করতে পারবেন।

ইজতিমা মাঠের দায়িত্বে থাকা তাবলীগ জামায়াতের সঙ্গী হামিম খান জানান, ২০১৫ সালে ৩ দিনব্যাপী প্রথম বরিশালে জেলা পর্বে বিশ্ব ইজতেমার অনুষ্ঠিত হয়। ওই ইজতেমায় দেড় লাখ মুসল্লীর একসাথে জুমার নামাজ আদায়ের ব্যবস্থা ছিল। ওই সময় মুসল্লীদের সংখ্যা বেশী হওয়ায় আশপাশের সকল রাস্তা বন্ধ করে জুমার নামাজ আদায় করতে হয়েছিল।

তবে এবছর দ্বিতীয় বারে এই জেলা পর্বের ইজতেমার মাঠের পরিধি সহ অন্যান্য সুবিধা বাড়ানো হয়েছে। এখানে মুসল্লীদের ওজুখানা হিসেবে চারটি পুকুরের চারপাশে ঘাট নির্মাণ করে দেওয়া হয়েছে। পানি পান করার জন্য দুই হাজার লিটার ধারণ ক্ষমতার ১৫টি ড্রাম স্থাপন করা হয়েছে। থাকছে ৫০০টি পানির ট্যাপ এবং ৬শ অস্থায়ী পায়খানা। মাঠ জুড়ে রয়েছে আড়াই হাজারের বেশি লাইট।

জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জেলা ইজতেমা পর্ব শেষ করতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ এবং র‌্যাবে পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থা সার্বক্ষনিক ইজতেমা মাঠের তদারকিতে নিয়োজিত রয়েছে। সম্পাদনা: উমর ফারুক রকি

  • সর্বশেষ