শিরোনাম
◈ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত ◈ সৌদি আরবে ১৭ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট হস্তান্তর, আরও ৫১ হাজারের প্রক্রিয়া চলছে ◈ উচ্চকক্ষ ও নিম্নকক্ষ কী? কেন এই নতুন কাঠামো ও কার কত ক্ষমতা?  ◈ স্কুলের দাওয়াত ঘিরে সংঘর্ষে রণক্ষেত্র ভাঙ্গা, মহাসড়ক বন্ধ, আহত অর্ধশত ◈ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে: তারেক রহমান ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক: ইসি সানাউল্লাহ ◈ ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান ◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার ◈ কর্মী সংকটে হুমকির মুখে ব্রিটেনের ব্রিটিশ-বাংলাদেশি মালিকানাধীন ‘ইন্ডিয়ান’ রেস্টুরেন্ট শিল্প

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০১৮, ০৯:৫০ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০১৮, ০৯:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউটিউবে সহজিয়া’র চকলেট (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক :  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হিম উৎসবের সমাপনী পর্বে ঘোড়ার অডিও সিডির মোড়ক উন্মোচন করা হয়েছে। এ সময় কবি-শিল্পী কফিল আহমেদ ও শিরোনামহীন-এর বেইজিস্ট ও ব্যান্ডলিডার জিয়াউর রহমান জিয়া উপস্থিত ছিলেন।

‘ঘোড়া’ সহজিয়া ব্যান্ডের দ্বিতীয় গানের অ্যালবাম। এর প্রকাশনা অনুষ্ঠানে অ্যালবামের ‘চকলেট’ গানটির মিউজিক ভিডিওর প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।একইসঙ্গে অ্যালবামের সবগুলো গান সহজিয়া’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়।

চকলেট গানটির মিউজিক ভিডিওর লিংক :

৭ টি গানের কনসেপ্টুয়াল অ্যালবাম ঘোড়া’র ৪টি গানই টাইটেল-থিম ‘ঘোড়া’ সম্পর্কিত।অ্যালবামের গানগুলো হচ্ছে ছোট পাখি, চকলেট, যাদুকর, আমাদের কথা, ছুট, ঘোড়া ও ভোর থেকে রাত। অ্যালবামের সবগুলো গানই সহজিয়ার নিজস্ব স্টুডিয়োতে রেকর্ড করা হয়েছে।

প্রসঙ্গত, প্রায় চার বছর পর শ্রোতাদের দ্বিতীয় এ্যালবাম উপহার দিল ব্যান্ড ‘সহজিয়া’। ২০০৯ সালে ব্যান্ড গঠণের পর সহজিয়ার প্রথম এ্যালবাম ‘রঙমিস্ত্রী’ প্রকাশিত হয় ২০১৩ সালের নভেম্বরে। বোকা পাখি, রঙমিস্ত্রী, শবনম, অপেক্ষা ও ব্যাথা দিও না’র মতো শ্রোতাপ্রিয় মোট ৯টি গান নিয়ে প্রকাশ হয় ‘রঙমিস্ত্রী’ অ্যালবামটি।

ব্যান্ডটির বর্তমান লাইনআপে লিরিসিস্ট ও ভোকাল হিসেবে রাজু, গিটারে সজীব ও শিমুল, বেইজে জাফরী এবং  ড্রামস-এ  রাব্বী রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়