শিরোনাম
◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজ ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি ◈ ‘আমাকে দয়া করে ভুলে যাবেন’, বিদায়ী বার্তায় ক্ষমা চাইলেন বাণিজ্য উপদেষ্টা ◈ লি‌নেল মে‌সি আবারও বার্সেলোনায় ফিরতে চান ◈ ফেসবুকে সম্পদের বিবরণী দিলেন প্রেস সচিব, করলেন রসিকতাও ◈ ভোট না দিলে ঘর বাড়ি সব পুড়াইয়া ছারখার করে দিব: বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী (ভিডিও) ◈ হাসপাতালে বিএনপি নেতা রিজভী ◈ এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ ◈ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০১৮, ১০:১১ দুপুর
আপডেট : ২১ জানুয়ারী, ২০১৮, ১০:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রেতা-বিক্রেতা হিসেবে নারীর উপস্থিতি পুরো বাণিজ্য মেলাতেই

হ্যাপী আক্তার: বাণিজ্য মেলায় বরাবরই পুরুষের চেয়ে নারী ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতি থাকে অনেক বেশি। ফলে মেলায় সব স্টলেই দেখা যায় নারীদের শক্তিশালী উপস্থিতি। মেলায় ক্রেতাদের সুবিধার কথা ভেবে স্টলগুলোতে যেমন রাখা হয়েছে নারী বিক্রয়কর্মী, তেমনি তাদের নিরাপত্তা নিয়োজিত রয়েছে নারী পুলিশ সদস্য।

মিনিস্টার লিমিটেডের নির্বাহী কর্মকর্তা লাবণ্য পাটওয়ারী বলেন, যে কোনো মেলাতে নারী বিক্রেতা অনেক বেশি প্রাধান্য পায়। বেশি বিক্রির আশায় কৌশল হিসেবে পুরুষের চেয়ে নারী বিক্রয়কর্মীদেরই বেশি নিয়োগ দেন মেলায় অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর কর্তা-ব্যক্তিরা।

নারী বিক্রয়কর্মী থাকলে অনেক পণ্যই স্বাচ্ছন্দে কিনতে পারেন নারী ক্রেতারা। ক্রেতা-বিক্রেতাদের কেনা-বেচা নিরাপদ করতে, বাণিজ্য মেলার নিরাপত্তার জন্য নিয়োজিত আছেন নারী পুলিশ সদস্যরা।

শুধু নিরাপত্তায় নয়, বাণিজ্য মেলায় স্টলের অবস্থানসহ কোন কোন পণ্য কোন কোন দেশে রপ্তানি আদেশ পেলো, সে তথ্যও মিলছে ইপিবি’র নারী কর্মকর্তাদের কাছ থেকে। সূত্র : ডিবিসি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়