শিরোনাম
◈ কম ট্যারিফে রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ, একনেকে অনুমোদনের অপেক্ষায় ◈ জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিতে আলোচনা চলছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ◈ রেমিট্যান্সের প্রবাহে ডলারের বাজারে স্বস্তি, দুই বছরে রিজার্ভ বেড়েছে ১১.৫৮ বিলিয়ন ডলার ◈ বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে কাজ করবে সরকার ◈ মাউশির বিশেষ বিজ্ঞপ্তি এমপিও শিক্ষকদের বদলি আবেদন নিয়ে ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সভা-সমাবেশ করলেই কঠোর ব্যবস্থা: রিজভী ◈ সাময়িক জরুরি ব্যয়ে ১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-পেমেন্ট ক্রেডিট’ চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ সার সরবরাহ ও অনিয়ম তদারকিতে কৃষি মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম চালু ◈ এআই গণিতের সব সমস্যার সমাধান করে দিলে আমি রোমান্টিক উপন্যাস লিখব: চীনা গণিতবিদ দেং ইউ ◈ রাশিয়া-চীন ঘনিষ্ঠতায় বদলে যাচ্ছে শক্তির সমীকরণ, কী করবে যুক্তরাষ্ট্র?

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০১৮, ০১:৪৩ রাত
আপডেট : ১৯ জানুয়ারী, ২০১৮, ০১:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৮০ ভাগ মানুষ বিএনপিকে ভোট দিবে : মির্জা ফখরুল

মাঈন উদ্দিন আরিফ: সুষ্ঠু নির্বাচন হলে শতকরা ৮০ ভাগ মানুষ বিএনপিকে ভোট দিবে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, জিয়াউর রহমান যে দর্শন দিয়েছিলেন, যে দল গঠন করেছেন সে দল আজও এ দেশের মানুষের বুকের মধ্যে। আজকে একটা নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেখুন না, শতকরা ৮০ ভাগ মানুষ এই বিএনপিকে ভোট দিবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট বার অডিটরিয়মে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমাদের ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। এই ফ্যাসিস্ট সরকার, যারা গণতন্ত্রকে একবার নয় বহুবার ধ্বংস করেছে। তারা আজকে অত্যান্ত সুপরিকল্পিত ভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে আজকে তারা একটা একদলীয় শাসন ব্যাবস্থা প্রতিষ্ঠিত করবার জন্যে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে।

তিনি বলেন, আজকে আওয়ামী লীগের লোকেরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে বিভিন্ন রকম মিথ্যাচার করে। এই মিথ্যাচার গুলো এজন্য করে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শুধু তারা ভয় পায় না, তারা মনে করে তার আদর্শ, দর্শন বাংলাদেশের সব মানুষের কাছে চলে যায় তাহলে তাদের অস্তিত্ব থাকবে না। আমরা দেখেছি, এই আওয়ামী লীগ ছিল না, বাকশাল ছিল। তাদের দলের কোনো অস্তিত্ব ছিল না, সে দলকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র দিয়ে।

বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা সম্পর্কে তিনি বলেন, মিথ্যা মামলা দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কস্ট দিচ্ছে। আজকে আমরা সবাই জানি এই মামলা একটা মিথ্যার উপর প্রতিষ্ঠিত, কিন্তু এই মিথ্যা মামলা দিয়ে তাকে সাপ্তাহে আজ ৫ দিন প্রায় আদালতে আটকে রাখার ব্যাবস্থা করা হয়েছে।

নেতাকর্মীদের উদ্দেশে দলটির এই শীর্ষ নেতা বলেন, আসুন আমরা আজকের এই দিনে শপথ গ্রহণ করি যে আগামী দিনে এই ফ্যাসিস্ট সরকারকে বাধ্য করে বলবো পদত্যাগ করুণ, একটি নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন দিন। একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করুন, তারপর নির্বাচন অতি শিগ্রই দিন। এবং জনগনের সরকার প্রতিষ্ঠিত করুন। অন্যথায় বাংলাদেশের মানুষ যারা যুদ্ধ করে স্বাধীনতা এনেছে, গণতন্ত্রকে প্রতিষ্টত করেছে তারা অবশ্যই এই ফ্যাসিস্ট, অত্যাচারী, নির্যাতনকারী সরকারকে বাধ্য করবে জণগনের একটি নির্বাচনের জন্য।

  • সর্বশেষ