শিরোনাম
◈ লিভারপুলের বিরু‌দ্ধে ম‌্যান‌চেস্টার সি‌টির ক‌ষ্টের জয়  ◈ তিনমুখী সংকটের মাঝেও কড়া মুদ্রানীতিতেই অটল বাংলাদেশ ব্যাংক ◈ বিবিসির দৃষ্টিতে ভারত–বাংলাদেশ সম্পর্ক: কেন তলানিতে দুই দেশের বন্ধন ◈ যেসব কারণে বাতিল হতে পারে ভোট: কী বলে নির্বাচন আইন ◈ নির্বাচনের ফল কবে প্রকাশ হবে জানাল নির্বাচন কমিশন ◈ বিশ্বের প্রথম জেন–জি অনুপ্রাণিত নির্বাচন হচ্ছে বাংলাদেশে, ভারতের প্রভাব কমছে চীনের বাড়ছে ◈ ইরানের পারমাণু ইস্যুতে ভূমিকা রাখতে ইউরোপ কেন হিমশিম খাচ্ছে ? ◈ অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার দেড় বছরে ‌দে‌শের অর্থনীতি কতটা পাল্টালো? ◈ নির্বাচনী প্রচারণায় ওসমান হাদির ‘ভুয়া’ বোন সেজে নাহিদ ইসলামের পক্ষে ভোট চাইলেন নারী (ভিডিও) ◈ ইস্তেহার বিশ্লেষণ তিন দলের: উন্নয়নের ব্যাপক প্রতিশ্রুতি, বাস্তবায়ন কতটা বাস্তবসম্মত 

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০১৮, ০২:৪৬ রাত
আপডেট : ১৫ জানুয়ারী, ২০১৮, ০২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের মানসিক পরীক্ষা করতে চেয়েছিল ডাক্তাররা

মরিয়ম চম্পা : ট্রাম্পের বিতর্কিত মন্তব্যর পরপরই ট্রাম্পের মানসিক পরীক্ষা করতে চেয়েছিল ডাক্তাররা। শুক্রবার হোয়াইট হাউজের ফিজিসিয়ান ড. রনি জ্যাকসন বলেন, ট্রাম্পের বর্তমান শারিরীক অবস্থা নিঃস্বন্দেহে চমৎকার। তবে তার মানসিক স্বাস্থ্যের কোন চিকিৎসার প্রয়োজন আছে কিনা সে বিষয়টি এখনও স্পষ্ট নয়।
গত বৃহস্পতিবার ড. জ্যাকসন প্রায় ডজন খানেক ডাক্তারের জরুরী চিঠি পেয়েছেন যেখানে প্রেসিডেন্ট ট্রাম্পের মানসিক স্বাস্থ্যের চিকিৎসার বিষয়টি খুব জোর দিয়ে বলা হয়েছে। চিঠিতে বিশেষভাবে উল্লেখ করা হয়, যতো দ্রুত সম্ভব ট্রাম্পের বেসিক মেন্টাল হেলথ-এর (মাথার) জরুরী কিছু পরীক্ষা করানো দরকার।
চিঠিতে সাবেক ৫ মার্কিন প্রেসিডেন্টের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বায়োগ্রাফির কথা উল্লেখ করা হয়েছে। লিখিত ওই চিঠিতে আরও বলা হয়, শরীর ও মন দুটো ওতোপ্রতোভাবে জড়িত। তাই যখন কোন রোগীর শারীরিক পরিক্ষা করা হয় তখন তার মানসিক স্বাস্থ্য পরীক্ষা করাটা একান্ত জরুরী। বিশেষ করে ৬৬ বছর বয়সের রোগীদের জন্য এটি বাধ্যতামূলক, যেখানে ট্রাম্পের বয়স হচ্ছে ৭১ বছর।
মার্কিন মেডিকেয়ার গাইডলাইনসের বরাত দিয়ে বলা হয়, এমন বয়সের রোগীরা ব্রেইন বিশেষ করে স্নায়বিক স্বাস্থ্যগত ঝুঁকিতে থাকে। সিএনএন

  • সর্বশেষ
  • জনপ্রিয়