শিরোনাম
◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির ◈ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ◈ অন্ধকারেও সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিজিবি, ব্যবহৃত হচ্ছে থার্মাল ও নাইট ভিশন প্রযুক্তি ◈ ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি ◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০১৮, ০৩:০৩ রাত
আপডেট : ১৫ জানুয়ারী, ২০১৮, ০৩:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ত্রিদেশীয় ক্রিকেট সিরিজে ডিএমপির চার স্তরের নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক : ত্রিদেশীয় ক্রিকেট সিরিজকে ঘিরে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার বিকালে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিরাপত্তা প্রস্তুতিমূলক মহড়া শেষে সাংবাদিকদের এ কথা জানান ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

স্বাগতিক বাংলাদেশ, শ্রীলংকা ও জিম্বাবুয়ে এই ত্রিদেশীয় সিরিজে অংশ নিচ্ছে। আজ সোমবার থেকে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যে খেলা দিয়ে এই সিরিজ শুরু হবে।

ডিএমপি কমিশনার বলেন, ত্রিদেশীয় সিরিজকে ঘিরে ডিএমপি সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। পোশাকে ও সাদা পোশাকে মোতায়েন থাকবে পর্যাপ্ত সংখ্যক পুলিশ। মিরপুর ১০ নম্বর গোল চত্ত্বর থেকে মিরপুর ২ নম্বর পর্যন্ত থাকবে সিসি ক্যামেরার আওতায়। খেলোয়াড়দের যাতায়াতের সময় রাস্তার দুই পাশের দোকান বন্ধ রাখা হবে। স্টেডিয়ামে টিকিটে উল্লেখিত সিট অনুযায়ী নিজ নিজ আসনে বসতে হবে। পুলিশের ও বিসিবির সার্ভিলেন্স টিম স্টেডিয়ামের ভেতরে ও বাহিরে নজরদারি করবে।

তিনি বলেন, টিকিট ছাড়া কেউ স্টেডিয়ামে প্রবেশ করতে পারবে না। মেশিনে ও ম্যানুয়ালি প্রত্যেক টিকিট চেকিং করা হবে। প্রত্যেক দর্শনার্থীকে দুই দফা দেহ তল্লাশী করে স্টেডিয়ামের ভেতরে প্রবেশ করানো হবে। খেলার পূর্বে সুইপিং করা হবে স্টেডিয়াম ও তার চারপাশ এলাকা। খেলোয়াড়দের হোটেল, বিমানবন্দর ও যাতায়াতের রাস্তায় থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। যে কোন ম্যাচ ফিক্সিং ও জাল টিকিট বিক্রি প্রতিরোধে বিসিবি ও পুলিশ সতর্ক রয়েছে। বিশেষ করে ম্যাচ ফিক্সিং প্রতিরোধে বিসিবি, আকসু ও পুলিশের সাইবার ক্রাইম ইউনিট কাজ করবে।

কমিশনার বলেন, বিসিবির নির্দিষ্ট স্টিকার ব্যতিত কোন গাড়ি স্টেডিয়ামে প্রবেশ করতে পারবে না। বিনা টিকিটে স্টেডিয়ামে প্রবেশ, পানির বোতল নিক্ষেপের মত অপরাধ যাতে কেউ না করতে পারে সেদিকে আমরা সতর্ক থাকবো।

নগরবাসীদের প্রতি অনুরোধ জানিয়ে কমিশনার বলেন, খেলা চলাকালে কোন প্রকার ব্যাগ, ব্যাগপ্যাক, বিস্ফোরণ, দাহ্য পদার্থ, ধারালো বস্তু, চাকু, ছুরি, এয়ারফোন, ম্যাচ, সুচালো কোন বস্তু নিয়ে স্টেডিয়ামে আসবেন না। প্রতিটি জায়গায় আপনাকে তল্লাশীতে পড়তে হবে। আপনারা সারিবদ্ধভাবে লাইনে দাড়িয়ে পুলিশকে চেকিং এ সহায়তা করবেন। ইতোমধ্যে বিশ্বের কাছে বাংলাদেশ সবচেয়ে নিরাপদ ভেন্যু হিসেবে বিবেচিত হয়েছে। আমাদের নিরাপত্তা নিয়ে বিশ্ব প্রশংসা করছে। আসুন আমরা পরিপূর্ণ, সুদৃঢ় ও সমন্বিত নিরাপত্তার মধ্য দিয়ে এই ত্রিদেশীয় সিরিজের খেলাগুলো সফলভাবে শেষ করি। আপনাদের চোখে কোন অপরাধমূলক কর্মকান্ড ধরা পড়লে বিলম্ব না করে পুলিশকে অবহিত করার আহবান জানান ডিএমপি কমিশনার।

নিরাপত্তা প্রস্তুতিমূলক মহড়ায় বিসিবি ও ডিএমপির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ