শিরোনাম
◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭ ◈ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ◈ গয়না থেকে স্মার্টফোন-মহাকাশযান, খাবারেও ব্যবহার হয় সোনা—জেনে নিন স্বর্ণের যত ব্যবহার ◈ সরকারের অজানা শত্রু কারা: ক্ষমতা বদলের পর আমলাতান্ত্রিক অন্তর্ঘাতের ঝুঁকি, সামনে বড় চ্যালেঞ্জ ◈ ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার টিম  ◈ মক্কার পর এবার মদিনায় ড্রোন হামলা চালিয়েছে হুথি, দাবি সৌদির

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৬, ০১:৪০ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনায় মর্মান্তিক দুর্ঘটনা, ট্রাক চাপায় একই পরিবারের তিনজন নিহত

খুলনা দিঘলিয়ায় ট্রাক চাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গাজিরহাট ইউনিয়নের আমবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। এ সময় আহত হয় আরো দুইজন । 

নিহতরা হলেন, নড়াইল জেলার কালিয়া উপজেলার উথিলা গ্রামের বাসিন্দা সিহাব শেখের স্ত্রী ফারজানা খাতুন, তার মেয়ে মায়মুনা ও ফারজানার বোন রুবিয়া খাতুন। মোটরসাইকেল চালক সিহাব শেখ ও ভ্যান চালক গুরুতর আহত হয়।

দিঘলিয়া থানার ওসি তদন্ত শুভ্র প্রকাশ বলেন, একটি ভারী ট্রাক উপজেলার গাজীরহাট থেকে খুলনার রূপসার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে রূপসা হয়ে মোটরসাইকেল চালিয়ে তারা নড়াইলের কালিয়ার দিকে যাচ্ছিল। এ সময় সাইড নিতে গিয়ে মূলত মোটরসাইকেলটি ভারী ট্রাকের নীচে চলে যায় এবং ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়।

এঘটনায় ভাগ্যক্রমে চালক বেচে যান মোটরসাইকেল চালক সিহাব শেখ ও ভ্যান চালক । দুই জনেরই অবস্থা খারাপ হওয়ায় তাদেরকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

  • সর্বশেষ