শিরোনাম
◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি ◈ সরকারি মূল্যে মিলছে না এলপিজি, বিপাকে ভোক্তারা ◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৬, ০৫:৪০ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতালে, নিহত ১

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের প্রাঙ্গণে পরিস্থান পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও দুইজন। রোববার (২৬ জুলাই) রাতে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম রফিকুল ইসলাম। তিনি একটি হোটেলের কর্মচারী ছিলেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসটির ধাক্কায় হাসপাতালে গেটের সংলগ্ন গ্যাসের কন্ট্রোল রুমের ওয়াল ভেঙে যায়। এ সময় হাসপাতালের গেটে থাকা রফিকুল ইসলাম নামে ওই পথচারী ঘটনাস্থলে নিহত হন। এ সময় বাসের ভেতরে থাকা শিশুসহ দুইজন আহত হন। দুর্ঘটনার পর বাসের ড্রাইভারকে আটক করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ।

পুলিশ জানায়, কুর্মিটোলা আসার পর যাত্রী নামানোর জন্য বাস চালক বাস রাস্তার পাশে দাড় করানোর চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতালের রাস্তায় ঢুকে যায়। এ সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা দুইজনের একজন সরে গেলেও অন্যজন বাস চাপায় ঘটনাস্থলে নিহত হন।

 

  • সর্বশেষ